১৮৮ কোটি টাকার লোকসান শ্রীলঙ্কার! ভারতে আয়োজিত হতে চলেছে প্রথম ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি

Published on:

Published on:

The first ICC Women's Champions Trophy is set to be held in India.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইন্টারন্যাশনাল টিকিট কাউন্সিল তথা ICC এটি নতুন উদ্যোগ চালু করছে। মূলত, মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Women’s Champions Trophy) আয়োজিত হতে চলেছে। যেটি সম্পন্ন হবে ভারতে (India)। আগামী বছর ফেব্রুয়ারিতে সম্পন্ন হতে চলা এই ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৬ টি দেশ অংশগ্রহণ করবে। প্রাথমিকভাবে এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কার আয়োজন করার কথা ছিল। কিন্তু রিপোর্ট অনুসারে, সরকারি হস্তক্ষেপ বেড়ে যাওয়ায় ICC শ্রীলঙ্কাকে (Sri Lanka) এই আয়োজন থেকে সরিয়ে দিয়েছে।

ভারতে আয়োজিত হতে চলেছে প্রথম ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Women’s Champions Trophy):

জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচন বারবার স্থগিত হয়ে যায় এবং বোর্ডটি একটি সরকার-নিযুক্ত কমিটি দ্বারা পরিচালিত হচ্ছিল। বোর্ডের কার্যকারিতা নিয়ে স্বচ্ছতার অভাব এবং ক্রমবর্ধমান সরকারি হস্তক্ষেপই ছিল আয়োজক স্বত্ব হারানোর প্রধান কারণ। এখন সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আয়োজক হওয়ার সুযোগ হারানোর কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রায় ২ কোটি মার্কিন ডলার ক্ষতি হবে। ভারতীয় মুদ্রায় যা ১৮৮ কোটি টাকারও বেশি। এদিকে, ICC মহিলা চ্যাম্পিয়নস ট্রফি ২০২৭ আগামী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করতে চলেছে। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন ফরম্যাটে সম্পন্ন হবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ খেলা হবে।

The first ICC Women's Champions Trophy is set to be held in India.

১৮৮ কোটি টাকার ক্ষতি: ICC চ্যাম্পিয়ন্স ট্রফির বিকল্প আয়োজক হিসাবে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করেছিল। তবে, শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রায় ২ কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে। এটি শ্রীলঙ্কার জন্য একটি বিরাট ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ঠিক ১০ মিনিটে থমকে যাবে ম্যাচ! মেসির প্রতি সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের

উল্লেখ্য যে, এই প্রথমবার নয় যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে কোনও বড় আয়োজনের আয়োজক হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ICC ২০২৩ সালেও একই ধরণের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময়ে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকার কাছে হস্তান্তর করা হয়েছিল। কারণ শ্রীলঙ্কার ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ ক্রমাগত বাড়ছিল। যা ICC-র নিয়মবিরুদ্ধ ছিল।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! UPI এবং QR কোড ব্যবহারকারীরা ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেরে রাখুন এই কাজ

শ্রীলঙ্কা ক্রিকেট কে পরিচালনা করছে: জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কা ক্রিকেট বর্তমানে সরকার কর্তৃক গঠিত একটি ট্রান্সফরমেশন কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। ICC স্পষ্টভাবে জানিয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেটের পরিচালনা ICC-র সংবিধান অনুযায়ী হতে হবে। একইসঙ্গে, প্রশাসনিক সমস্যাগুলির সমাধান না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আধিকারিক ICC-র বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন না।