পুজোর সময় চাহিদা দ্বিগুণ, এখনই কিনে রাখুন ইলিশ, একমাস পরেও খেতে পারবেন টাটকা

Published on:

Published on:

Hilsa Fish buyers are now keeping a close watch on market prices
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাজারে এখন ভরপুর মিলছে ইলিশ। নিম্নচাপের চোখরাঙানি কাটিয়ে রোদ উঁকি দিতেই ইলিশও দেখা দিতে শুরু করেছে। ডিমভরা বা ডিম ছাড়া চওড়া পেটির ইলিশ (Hilsa Fish) দেখলেই জিভে জল আসে। পকেট ফাঁকা হলেও মন ভরা চাই, ইলিশের ক্ষেত্রে এই বিষয়টিই মেনে চলেন অনেকে।

বাড়িতেই সংরক্ষণ করুন ইলিশ (Hilsa Fish)

ইলিশে সর্ষের ঝাঁজ, ভাপা, পাতুরি, ভাজা এবং ইলিশের তেল দিয়ে গরম ভাত- আহা! তবে বর্ষার এই কয়েকটা মাসই যে শুধু ইলিশের স্বাদ পাওয়া যাবে, তার কোনও মানে নেই। আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো। ওই সময় ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। সেই সঙ্গে দামও চড়ে পাল্লা দিয়ে। সঠিক টেকনিক জানলে বাড়ির ফ্রিজেই মাসের পর মাস ধরে সংরক্ষণ করা যাবে ইলিশ। ৬ মাস পর্যন্ত টাটকা থাকবে ইলিশ।

How to store hilsa fish to eat during pujo

টাটকা থাকবে অনেকদিন: বাজারে এখন বেশ ইলিশ মিলছে। চাইলে এখনই ইলিশ কিনে স্টোর করে রাখতে পারেন। তবে তার জন্য সঠিক কৌশল মেনে সংরক্ষণ করতে হবে ইলিশ। তাহলেই স্বাদে গন্ধে কোনও ফারাক পড়বে না। ৬ মাস, এমনকি ১ বছর ধরেও খেতে পারবেন ইলিশ।

আরও পড়ুন : বেশি দাম দিয়ে খয়রা-সার্ডিন কিনছেন না তো? খাঁটি ইলিশ চেনার এই কৌশল জেনে রাখুন

কীভাবে স্টোর করবেন: দুভাবে ফ্রিজে ইলিশ (Hilsa Fish) রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে একটি বড় পলিথিন ব্যাগে আস্ত ইলিশ ঢুকিয়ে পেঁচিয়ে দিন। ভেতরে যেন হাওয়া না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ডিপ ফ্রিজে এভাবেই ঢুকিয়ে দিন ইলিশ। অবশ্য কেটেও সংরক্ষণ করতে পারেন।

আরও পড়ুন : জন্মাষ্টমীতে নিরামিষ আহার, মৌরি দিয়ে রাঁধুন পনির, দেখে নিন রেসিপি

এছাড়াও রয়েছে একটি পদ্ধতি। প্রথমে মাছের টুকরোগুলিতে ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো ও নুন দিয়ে মাখিয়ে নিন। এবার একটি ঢাকনা বন্ধ বাটিতে রেখে ঢুকিয়ে দিন ডিপ ফ্রিজে।