দুই ট্রেনেই প্রিমিয়াম ক্যাটেগরির সুবিধা, বন্দে ভারত আর শতাব্দীর মধ্যে মূল পার্থক্যটা কোথায় জানেন?

Published on:

Published on:

Vande Metro AC Local Train from 2027
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Vande Bharat) বর্তমানে যেকটি প্রিমিয়াম ক্যাটেগরির ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম বন্দে ভারত এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস। প্রযুক্তি থেকে যাত্রী সুবিধা, সামগ্রিক পরিষেবার দিক দিয়ে এই দুটি ট্রেন বেশ প্রিমিয়াম। তবে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে এই দুটি ট্রেনে।

শতাব্দীর থেকে বন্দে ভারতের (Vande Bharat) গতি বেশি

গতির দিক দিয়ে শতাব্দীর তুলনায় বন্দে ভারতের গতি বেশি। দ্রুত গতিও বাড়াতে পারে এই ট্রেন। ফলত সময় অনেক কম লাগে। যদিও কোনও নির্দিষ্ট রুটে যাত্রার সময় নির্ভর করে ট্র্যাকের অবস্থা থেকে স্টেশন স্টপেজের সংখ্যা এবং রেলের পরিচালন ব্যবস্থার উপরে।

What is the basic difference between vande bharat and shatabdi

কী সুবিধা বন্দে ভারতে: বন্দে ভারত এক্সপ্রেসে বেশ কিছু আধুনিক সুবিধা। স্বয়ংক্রিয় দরজা, উন্নত সাসপেনশন ব্যবস্থা, বিমানের মতো তৈরি আসন, মোবাইল-ল্যাপটপ চার্জিং পোর্ট সহ নির্বাচিত রুটে ইনফোটেনমেন্ট পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন : পুজোর সময় চাহিদা দ্বিগুণ, এখনই কিনে রাখুন ইলিশ, একমাস পরেও খেতে পারবেন টাটকা

শতাব্দীতে কী সুবিধা: শতাব্দী এক্সপ্রেসেও মেলে প্রিমিয়াম সুবিধা। আরামদায়ক আসন, খাবারের ব্যবস্থার মতো পরিষেবার জন্য যাত্রীদের দীর্ঘদিন ধরে আস্থা অর্জন করেছে। ভাড়ার দিক থেকেও রয়েছে পার্থক্য। বন্দে ভারতের (Vande Bharat) তুলনায় শতাব্দী এক্সপ্রেসের ভাড়া অনেকটাই কম।

আরও পড়ুন : পুড়ে যাবে না, বেলুনের মতো ফুলবে রুটি, সেঁকার আগে তাওয়ায় দিন ‘এই’ জিনিস

বন্দে ভারতের থেকে কম খরচে প্রিমিয়াম ভ্রমণ এবং খাবারের অভিজ্ঞতা পাওয়া যায় শতাব্দীতে। তবে বন্দে ভারতের ভাড়া বেশি হলেও দ্রুত গতি, অত্যাধুনিক সুবিধার জন্য অনেকে বন্দে ভারত বেছে নেন। যদি তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে চান তাহলে বন্দে ভারত বেছে নিতে পারেন। আর যদি কম খরচে ভালো সুযোগ সুবিধা চান তবে বেছে নিন শতাব্দী।