Durga Puja 2026 Live Updates

পুড়ে যাবে না, বেলুনের মতো ফুলবে রুটি, সেঁকার আগে তাওয়ায় দিন ‘এই’ জিনিস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষের জনসাধারণের একটা বড় অংশের মানুষের খাদ্যতালিকায় প্রধান খাবার ভাত নয়তো রুটি। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদেরও রুটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এতে ফাইবার রয়েছে বেশি পরিমাণে। কিন্তু রুটি সেঁকতে (Cooking Tips) গেলে অনেক সময় ফুলতে চায় না। আবার বেশি সেঁকে ফেললে পুড়ে যায়, কালো ছোপ পড়ে যায়। কী করলে রুটি অনেকক্ষণ নরম থাকবে, আবার ভালো ফুলবেও?

কীভাবে রুটি সেঁকলে হবে নরম (Cooking Tips)

রুটি সেঁকার সময় কয়েকটি বিষয় মাথায় রাখলেই রুটি হবে নরম ফুলকো, তাও আবার পোড়া দাগ ছাড়াই। রুটি সেঁকার সময় গ্যাসের আঁচ রাখুন মাঝারি। রুটির গায়ে লেগে থাকা অতিরিক্ত শুকনো আটা বা ময়দা ঝেড়ে তবেই তাওয়ায় দিন। শুকনো আটা দ্রুত পুড়ে গিয়ে পোড়া দাগ তৈরি করে।

How to make soft roti without burning cooking tips

মাঝারি আঁচে তাওয়া: তাওয়া খুব চড়া বা কম আঁচে রাখবেন না। আঁচ চড়া রাখলে অতিরিক্ত গরম তাওয়ায় রুটির ভেতরটা সেদ্ধ হওয়ার আগেই বাইরেটা পুড়ে যায়। কম আঁচে দিলে আবার রুটি শক্ত হয়ে যায়। তাই মাঝারি আঁচে রাখুন। রুটি তাওয়ায় দেওয়ার পর ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করলে অর্থাৎ মাত্র ১০-১৫ সেকেন্ড অপেক্ষা করার পরেই উলটে দিন রুটি।

আরও পড়ুন : জন্মাষ্টমীতে নিরামিষ আহার, মৌরি দিয়ে রাঁধুন পনির, দেখে নিন রেসিপি

কীভাবে ফুলবে রুটি: রুটি (Cooking Tips) সরাসরি আগুনে দেবেন না। বরং একটি একটি পরিস্কার সুতির কাপড় বা খুন্তি দিয়ে চারপাশটা আলতো করে চেপে দিন। ভেতরে আটকে থাকা বাষ্পের জেরে রুটি সমান ভাবে ফুলে উঠবে। দ্বিতীয় রুটি সেঁকার আগে তাওয়া বেশি গরম হয়ে গেলে গ্যাসের আঁচ সামান্য কমিয়ে দিন।

আরও পড়ুন : পুজোর সময় চাহিদা দ্বিগুণ, এখনই কিনে রাখুন ইলিশ, একমাস পরেও খেতে পারবেন টাটকা

অনেক সময় তাওয়া পুরনো হয়ে গেলে বা পাতলা হয়ে গেলেও রুটি তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে রুটি সেঁকার আগে গ্যাসের উপরে তাওয়া বসিয়ে সামান্য লবণ দিয়ে একটি কাপড় দিয়ে ঘোরাতে থাকুন। নুনের রঙ বাদামি হয়ে গেলে সব নুন তুলে নিয়ে একটি কাপড়ের সাহায্যে চাটু পরিস্কার করে তারপর রুটি করুন।