৯ দিন ধরে টানেলের ভিতরে আটকে দুই শ্রমিক, নেপালের ত্রিশূলী থেকে উদ্ধার জীবিত অবস্থায়, বাড়ছে আশা

Published on:

Published on:

Nepal two workers rescued alive nine days after the disaster
Follow

বাংলা হান্ট ডেস্ক: নেপালের (Nepal) বিপর্যয়ের পর কেটে গিয়েছে ৯ দিন। এখনো পর্যন্ত বিস্তীর্ণ এলাকা থেকে উদ্ধার হয়েছে বহু মানুষের দেহ। তার মাঝে আশার আলো দেখালো রাসুয়া  জেলার ত্রিশূলী-৩ এ জলবিদ্যুৎ কেন্দ্র। ন’দিন পর সেখান থেকে উদ্ধার হল দুই শ্রমিক। উদ্ধারকারীরা জানিয়েছেন সুরঙ্গের ভিতর থেকে বেশ কিছু মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। ফলে ভেতরে আটকে থাকা শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করার আশা দেখছেন তারা।

 নেপালের বিপর্যয়ের ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক (Nepal)

এই দিন নেপালের (Nepal) রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির আইন প্রণেতা এবং পেশায় ইঞ্জিনিয়ার শ্রী রাম নেউপানে যিনি উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত। এই অভিযান চলার সময় তিনি ফেসবুকে পোস্টে উদ্ধার হওয়া দুই শ্রমিকের পরিচয় প্রকাশ করেছেন।

Nepal two workers rescued alive nine days after the disaster

আরও পড়ুন: আলসেমির দিনে ভরসা ৫ মিনিটের রান্না! বানান চিংড়ি-চিচিঙ্গে ভাজি, রেসিপি রইল

উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন- সঞ্জয় শাহ ও কবীর মহার্জন। গত ২৬ আগস্ট এর বিপর্যয়ের পর ত্রিশূলী ৩ এ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছিল। একই সঙ্গে নেপালে অন্তত ছটি জলবিদ্যুৎ প্রকল্পের ৯০০-র বেশি শ্রমিকের কোন খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে নেপালের নেউপানে জানিয়েছিলেন, উদ্ধারকারীরা সুরঙ্গের ভিতরে এগিয়ে যাওয়ার সময় একাধিক মানুষের গলার আওয়াজ শুনতে পান। তারপর থেকে উদ্ধারকার্য আগের থেকে আরও বেশি জোরদার করে চালানো হয় বলে জানান তিনি।

তবে উদ্ধারকার্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিকাঠামো ও খারাপ আবহাওয়ার কারণে অভিযান বারবার বাঁধার মুখে পড়ছে। পাশাপাশি সুরঙ্গের মুখে জমে থাকা কাদা ও ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত এদিকে শুক্রবার পর্যন্ত নেপালের বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫৯ জন। পাশাপাশি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫.০৫৩ জন (Nepal