বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মরশুম মানেই পাতে একদিন তো খিচুড়ি পড়বেই। উপরন্তু আজ জন্মাষ্টমী। ভোগে খিচুড়ি হয় অনেক বাড়িতে। আর খিচুড়ির সঙ্গে লাবড়ার (Recipe) কম্বিনেশন তো বরাবরই দারুণ। বিভিন্ন পুজোর ভোগে খিচুড়ি লাবড়া থাকেই। বাড়িতেও পাওয়া যাবে একই স্বাদ। কীভাবে?
খিচুড়ির সঙ্গে লাবড়ার রেসিপি (Recipe)
বিভিন্ন সবজি দিয়ে বানানো হয় লাবড়া। বাড়িতে খিচুড়ি বানালে সঙ্গে বানিয়ে দেখুন এই লাবড়া। বর্ষার দুপুরে জমে যাবে খাওয়া। কীভাবে বানাবেন লাবড়া, কী কী লাগবে? দেখে নিন রেসিপি-

লাবড়া রেসিপির উপকরণ:
আলু
পটল
ঝিঙে
কুমড়ো
পেঁপে
বেগুন
বরবটি
ফুলকপি
বাঁধাকপির ডাঁটা
পাঁচফোড়ন
তেজপাতা
শুকনো লঙ্কা
আদা বাটা
কাঁচা লঙ্কা
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
ঘি
আরও পড়ুন : রেলপথ বন্ধ, সড়কপথে ভাড়া বেড়ে ৪ গুণ! উত্তরবঙ্গগামী বাসের টিকিট কত হল?
লাবড়ার রেসিপির প্রণালী: সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বাটা দিন। দিয়ে দিন সব সবজি (Recipe)। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচালঙ্কা।
আরও পড়ুন : উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, সব ট্রেন বাতিল, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
ভালো করে নেড়ে কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। এবার ঢাকা খুলে সবজি সেদ্ধ হওয়ার মতো জল দিন। সবজি সেদ্ধ হয়ে এলে মিশিয়ে দিন চিনি। শেষে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি লাবড়া।













