জাপান ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতিতে হাতিয়ার ক্রিকেট! সূর্যোদয়ের দেশে ২২ গজ মাতাবেন সূর্যবংশীরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছরে ভারত (India) এবং জাপানের (Japan) মধ্যে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কের (Japan-India Relation) সূত্রপাতের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। সেই বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য এবার হাতিয়ার করা হলো ক্রিকেটকে (Cricket)। চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখে জাপানের তোচিগি বিভাগের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) মুখোমুখি হবে জাপানের পুরুষ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে চলা এই ম্যাচটি উভয় দেশের জন্য ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকতে চলেছে।

এই ম্যাচ জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে সুজুকি কাপ। এই ট্রফি ভারত ও জাপানের মধ্যে প্রথম সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এই বিশেষ ম্যাচটি জাপানে খেলাটির প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা ধারণা করছেন। এই ম্যাচটি ‘স্পোর্ট সেভেন্টি ফাইভ’ নামক একটি নতুন উদ্যোগেরও সূচনা করবে। এই বিশেষ উদ্যোগের লক্ষ্যই হলো খেলাধুলার মধ্যে দিয়ে এশিয়ার দুই অতি গুরুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সহযোগিতা বৃদ্ধি করা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আয়োজিত হতে চলা বৈঠকে গৃহীত একটি চুক্তির অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগটির পরিকল্পনা করা হয়েছে।

এই উদ্যোগের পাশাপাশি আজ থেকে ঠিক ১০ বছর পর, অর্থাৎ ২০৩৬ সালে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের বিষয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যের ক্ষেত্রেও এই উদ্যোগের বিশেষ ভূমিকা থাকবে। জাপানের মাটিতে এই ম্যাচের আয়োজন সেদেশের বৃহত্তর দর্শকদের সামনে খেলাটিকে তুলে ধরার একটি সুযোগ। এতে ক্রিকেটও উপকৃত হবে বলে মনে করছেন অনেকেই। এমন একটি প্রীতি ম্যাচে ভারতের অংশগ্রহণ দেশটিতে এবং সমগ্র পূর্ব এশিয়ায় ক্রিকেটের পরিচিতি ও গুরুত্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআই-এর বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া এই ম্যাচটিকে একটি “ঐতিহাসিক উপলক্ষ” হিসেবে হিসেবে দেখছেন।

আরও পড়ুন: রোহিত, বিরাট যা পারেননি তাই করে দেখালেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে তৈরি হলো নতুন ইতিহাস

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিসিসিআই সচিব বলেন “ভারত ও জাপানের মধ্যে বহুদিন ধরেই শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক ও রয়েছে। আমরা খুবই আনন্দিত যে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের জন্য ক্রিকেটকে বেছে নেওয়া হয়েছে। বিসিসিআই বিশ্বাস করে যে ক্রিকেটের বিকাশকে তার বর্তমান সীমানার বাইরে আরও ছড়িয়ে দিতে হবে। আর বিশ্বের বৃহত্তম ক্রিকেট বোর্ড হিসেবে সেই বিকাশে এই অসাধারণ উদ্যোগের মধ্যে দিয়ে অবদান রাখার দায়িত্ব আমরা স্বীকার করি।”

আরও পড়ুন: বিরাট কোহলিকে ছুঁলেন স্মৃতি মান্ধানা! দ্বিতীয় ভারতীয় হিসেবে গড়লেন এক অনন্য রেকর্ড

এই বিশেষ ম্যাচ প্রসঙ্গে মুখ খুলেছেন জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও নাওকি মিয়াজি। তিনি বলেছেন, “জাপান বর্তমান বিশ্বের সেরা ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। এই ম্যাচ আয়োজন করতে পারাটা আমাদের দেশের অ্যাসোসিয়েশনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এক নতুন মাইলফলক।” তিনি আরও যোগ করে বলেন, “আমরা ভারতীয় ক্রিকেট ভক্তদের অদম্য উদ্দীপনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। পাশাপাশি, ক্রিকেট নিয়ে আগ্রহী স্থানীয় জাপানিদেরও আমরা বিশেষভাবে উৎসাহিত করছি যেন তারা এসে আমাদের দলকে সমর্থন জানান; এটি সত্যিই একটি স্মরণীয় মুহূর্ত হতে চলেছে।”