বাংলাহান্ট ডেস্ক : ছোট থেকে বড়, ডিম সকলেরই পছন্দ। ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, পোচ কিংবা লাঞ্চে ডিমের ঝোল বা কষা (Recipe) গরম ভাতে দারুণ লাগে। ভাত ডালের সঙ্গে একটা অমলেট হলেও দিব্যি খাওয়া হয়ে যায়। কিন্তু ডিমকে শুধুমাত্র এই কয়েকটি পদের গণ্ডিতে আটকে রাখবেন কেন?
গরম ভাতে ডিম ভর্তার রেসিপি (Recipe)
গরম ভাতের সঙ্গে চটজলদি কিছু বানাতে চাইলে চেখে দেখতে পারেন ডিম ভর্তা। কাঁচালঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে ডিমের ভর্তা হলেই একথালা ভাত খাওয়া হয়ে যায়। দেখে নিন রেসিপি-

ডিম ভর্তার উপকরণ:
ডিম- ৩-৪ টি
পেঁয়াজ- ১ টি
কাঁচা লঙ্কা- ২-৩ টি
ধনেপাতা কুচি
আরও পড়ুন : খিচুড়ির সঙ্গে পারফেক্ট জুটি, বাড়িতেই বানান সুস্বাদু লাবড়া, রইল রেসিপি
ডিম ভর্তার প্রণালী: প্রথমেই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার ডিম সেদ্ধ গুলি হাত বা চামচ দিয়ে মেখে নিন। তবে একেবারে মিহি (Recipe) করবেন না। এবার কাঁচালঙ্কা ধুয়ে মিহি করে বেটে তা ডিমের মধ্যে মিশিয়ে দিন। ঝাল অনুযায়ী দেবেন কাঁচালঙ্কা।
আরও পড়ুন : সরকারি ভাবে আমদানি নেই, তবে বাংলাদেশের নামে বিকোচ্ছে কোথাকার ইলিশ?
এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি আর নুন। চাইলে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। এবার সামান্য কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। পরিবেশন করুন গরম ভাতে।













