সরকারি ভাবে আমদানি নেই, তবে বাংলাদেশের নামে বিকোচ্ছে কোথাকার ইলিশ?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশ এখনও সরকারি ভাবে এসে পৌঁছায়নি ইলিশ (Hilsa)। পদ্মার ইলিশের স্বাদ থেকে এখনও বঞ্চিত এপার বাংলার মানুষ। এদিকে বনগাঁর বিভিন্ন বাজারে মিলছে ‘বাংলাদেশের ইলিশ’। অন্তত তেমনটাই দাবি বিক্রেতাদের একাংশের। এবার ভারতীয় মজদুর সংঘের বনগাঁ নগর কমিটি প্রতারণার অভিযোগ দায়ের করল বনগাঁ থানায়।

বাংলাদেশের ইলিশের (Hilsa) নামে প্রতারণা

বুধবার রাতে বনগাঁ থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, সরকারি ভাবে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসা বন্ধ। তাহলে বাংলাদেশি ইলিশের নামে বাজারে যা বিক্রি হচ্ছে তা আসলে কোথাকার?

Which hilsa is selling in the name of Bangladesh

কোথাকার ইলিশ বিক্রি হচ্ছে: অভিযোগকারীদের অনুমান, গুজরাট, মহারাষ্ট্র, অসম থেকে আসা ইলিশ বাংলাদেশি বলে চালানো হচ্ছে বাজারে। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, বাংলাদেশের ইলিশ বলে যা বিক্রি করা হচ্ছে সেই মাছ গুলির আসল উৎস কোথায় তা খুঁজে বের করা দরকার। আর যারা এভাবে প্রতারণা করছেন সেইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত।

আরও পড়ুন : উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, সব ট্রেন বাতিল, কবে স্বাভাবিক হবে পরিষেবা?

আসবে বাংলাদেশের ইলিশ: প্রতিবেশী রাষ্ট্র থেকে কি এবার এসে পৌঁছাবে ভারতে? সন্ধান করতে এখানকার আমদনিকারকদের একটি প্রতিনিধিদল পৌঁছেছে ঢাকায়। সৌজন্যতা হিসেবে ইলিশ (Hilsa) পাঠানো হয় বাংলাদেশ থেকে ভারতে। কিন্তু এবারে এখনও পর্যন্ত তেমন কোনও খবর নেই। তাই এ বিষয়ে ধোঁয়াশা কাটাতে বাংলাদেশে গিয়ে সেখানকার ভারতীয় হাইকমিশনার দীনেশ দ্বিবেদীর সঙ্গে দেখা করে তারপর বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। সেই বৈঠকেই ইলিশ পাঠানো নিয়ে আর্জি জানানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন : খিচুড়ির সঙ্গে পারফেক্ট জুটি, বাড়িতেই বানান সুস্বাদু লাবড়া, রইল রেসিপি

ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সরকারি ভাবে বাংলাদেশ থেকে এখনও কোনও ইলিশ আমদানি হচ্ছে না ভারতে। ভারতীয় ইলিশই বাংলাদেশের নামে বিক্রি হচ্ছে চড়া দামে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন করা হবে বলে জানানো হয়েছে।