বাংলাহান্ট ডেস্ক : বাঙালি মাছপ্রেমী। পছন্দের তালিকায় রুই, কাতলা, ইলিশ, চিংড়ি যেমন থাকে, তেমনই রয়েছে ট্যাংরার মতো মাছও। ট্যাংরা মাছের পাতলা ঝোল কিংবা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে ঝাল- গরম ভাতে সবকিছুই দারুণ লাগে। উপরন্তু এই সময় ট্যাংরা মাছে (Kitchen Hacks) ডিমও পাওয়া যায়। তবে খেতে সুস্বাদু হলেও ট্যাংরা মাছ পরিস্কার করা কিন্তু ততটাই কঠিন।
বঁটি ছাড়া কীভাবে পরিস্কার করবেন ট্যাংরা মাছ (Kitchen Hacks)?
ট্যাংরা মাছের পেটে ও পিঠের দিকে থাকে ধারালো বিষাক্ত কাঁটা। এই কাঁটা একবার হাতে ফুটলেই আঙুল ফুলে ঢোল হবে। উপরন্তু ট্যাংরা খুবই পিচ্ছিল মাছ। কেউ কেউ আবার মাছের নাড়িভুড়ি পরিস্কার করতে গিয়ে ডিমও বের করে ফেলেন। তবে সঠিক টেকনিক জানা থাকলে ছুরি বঁটি ছাড়াই কেটে ফেলতে পারবেন ট্যাংরা মাছ।

কীভাবে কাটবেন মাছ: প্রথমেই একটি ধারালো কাঁচি দিয়ে মাছের পিঠ ও পেটের দিকের কাঁটাটি কেটে ফেলুন। কেটে দিন লেজ ও পিঠের পাখনাও। মাছের মাথার নীচে আর পেটের উপর দিকে একটি অংশ ছোট করে কেটে মাছের নাড়িভুড়ি বের করে নিন। এতে মাছের ডিম বেরিয়ে আসবে না।
আরও পড়ুন : লঙ্কা বাটার ঝাঁঝ মিশুক ডিম ভর্তায়, গরম ভাতে দুর্দান্ত, দেখুন রেসিপি
ছাই দিয়ে ঘষলে হয় পরিস্কার: ডুমুরের পাতা দিয়ে ঘষলে মাছের কালো চামড়া (Kitchen Hacks) সাদা হয়ে যায়। শিলপাটাতে ঘষলেও চামড়া পরিস্কার হয়। তবে এতে সময় লেগে যায় অনেকটা। তাড়াতাড়ি কাজ সারতে হলে সব মাছ এক জায়গায় রেখে ভালো করে ছাই মাখিয়ে নিন। এবার মাটিতে ঘষা দিলে মাছের গায়ের কালো চামড়া উঠে যাবে।
আরও পড়ুন : উত্তরবঙ্গগামী কোন ট্রেন বাতিল, কোনটি ঘুরপথে চলবে, ঘরে বসেই জানুন এক ক্লিকে
এছাড়াও রয়েছে একটি ভালো টেকনিক। একটি মাটির পাত্রে খানিকটা জল ভরে তার মধ্যে ট্যাংরা মাছ নিয়ে হাত দিয়ে ভালো করে ঘোরাতে থাকুন। ২ বার জল বদলে মাছ ভালো করে ঘষে পরিস্কার করে নিন। নুন দিলেও মাছের লালা এবং পিচ্ছিল ভাব কেটে যায়। তবে হাতে যাতে আঁশটে গন্ধ না হয় এবং হাত কেটে না যায় তার জন্য হাতে গ্লাভস পরে নিন।













