বাংলা হান্ট ডেস্কঃ বাড়ির পাশে বা নিজের জমিতে নারকেল গাছ লাগানোর জায়গা রয়েছে? তাহলে জেনে রাখুন এবার গাছ লাগানোর জন্য সরকারি সাহায্যও পেতে পারেন আপনি। নারকেল চাষে উৎসাহ দিতে পশ্চিমবঙ্গে বিশেষ ভর্তুকি (West Bengal Subsidy) দেওয়া হচ্ছে। একটি নারকেল চারার জন্য সর্বোচ্চ ৩৫০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে এই টাকা পেতে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে।
West Bengal Subsidy : ৫টি থেকে ৩২০টি নারকেল চাষ করলেই মিলবে ভর্তুকি
পশ্চিমবঙ্গে নারকেল চাষ বাড়াতে নারকেল উন্নয়ন বোর্ড (CDB) এবং রাজ্য কৃষি দফতর মিলে এই ভর্তুকি (West Bengal Subsidy) দিচ্ছে। এই সুবিধায় একজন ৫টি থেকে সর্বোচ্চ ৩২০টি নারকেল চারা লাগাতে পারবেন। প্রতিটি চারার জন্য সর্বোচ্চ ৩৫০ টাকা করে ভর্তুকি মিলবে।
যাঁদের সাড়ে ৭ বিঘার বেশি জমি রয়েছে, তাঁরাও বড় সুবিধা পাবেন। সেই জমিতে নারকেল বাগান তৈরি করলে সর্বোচ্চ ৩ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে। সরকারি সুবিধা পুরোপুরি পেতে অনুমোদিত উন্নত জাতের নারকেল চারা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করতে কী লাগবে?
এই ভর্তুকির (West Bengal Subsidy) জন্য আবেদন করতে হলে কাছের ডেভেলপমেন্ট বোর্ড অথবা স্থানীয় ব্লক কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সঙ্গে রাখতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড, জমির পর্চা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং মোবাইল নম্বর।

আরও পড়ুনঃ বড় স্বস্তি! কর না বাড়িয়েই কোষাগারে বাড়তি টাকা, তিন মাসে ১৮% রাজস্ব বৃদ্ধি
আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তুকির টাকা (West Bengal Subsidy) সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে চারা লাগানোর সময় সরকারি নিয়ম মানতে হবে। গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যাও করতে হবে।













