বরবটির এমন রান্না খেয়েছেন? সর্ষে-পোস্ত দিয়ে ঝটপট বানান নিরামিষ পদ

Published on:

Published on:

Recipe Poppy Seed and Yardlong Bean curry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিনে কী রান্না করবেন ভেবে পাচ্ছেন না। আজ আপনাদের সঙ্গে এমন একটি রান্না শেয়ার করব যা অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু -পোস্ত বরবটির তরকারি। রইল তার প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত বরবটির তরকারি (Recipe)

বর্ষার দিনে সম্পূর্ণ নিরামিষ একটি পদ রেঁধে দেখতে পারেন। সর্ষে আর পোস্ত বাটার গন্ধে ভরা বরবটির তরকারির রেসিপি শিখে নিন। রইল তার প্রণালী (Recipe)।

Recipe Poppy Seed and Yardlong Bean curry with just a few ingredients

আরও পড়ুন: শনিবার শিয়ালদহ-বনগাঁ মেন লাইনে বড় ভোগান্তি! বাতিল ২১ ট্রেন, রইল তালিকা

উপকরণ:

উপকরণ

৩০০ গ্রাম বরবটি

১টি বড় টম্যাটো কুচোনো

৫টি চিরে রাখা কাঁচালঙ্কা

২ টেবিলচামচ পোস্তবাটা

১ টেবিলচামচ সাদা সর্ষেবাটা

এক চিমটে কালোজিরে

আধ চা-চামচ হলুদগুঁড়ো

১টি শুকনোলঙ্কা

স্বাদমতো নুন

স্বাদমতো চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

১ কাপ জল

প্রণালী: প্রথমে বরবটিগুলি ভাল করে ধুয়ে কেটে নিতে হবে মাঝারি আকারে। পাশাপাশি সর্ষে বাটার সময়ে অল্প নুন দিয়ে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিন। তাতে তেল দিয়ে শুকনোলঙ্কা ও কালোজিরে ফোড়ন দিতে হবে। প্রথমেই কেটে রাখা বরবটিগুলি তেলে ভাজতে দিয়ে দিন। তাতে নুন এবং হলুদগুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। বরবটিগুলি হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে কাঁচালঙ্কা মিশিয়ে দিন। তার পর একে একে সর্ষেবাটা আর পোস্তবাটা মিশিয়ে দিন। ২ মিনিট মশলা ভাল করে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে ৫ মিনিট ফুটতে দিতে হবে। এরপর পরিমান মতো চিনি ও নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তারপর নামিয়ে ফেলুন (Recipe)।