দার্জিলিঙের ভিড় ছেড়ে, উইকএন্ডে ঘুরে আসুন পাহাড়ের এই ৩ অচেনা ঠিকানায়

Published on:

Published on:

Travel the hills this weekend here are 3 offbeat destinations
Follow

বাংলা হান্ট ডেস্ক:  সামনেই পুজো আসছে। যার ফলে অনেকেই ওই সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গ মানে দার্জিলিং (Travel)। তবে পুজোর সময় দার্জিলিঙে যে পরিমাণে ভিড় হয় সেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন না। দেখে নিন দার্জিলিং এর ৩-টে অফবিট জায়গার কথা।

উইকএন্ডে পাহাড়ে ঘুরুন রইল ৩ অফবিট জায়গা (Travel)

রংবুল: পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন না এমন মানুষ কম আছে। তবে পাহাড়ে ঘুরতে গেলে এক দার্জিলিং ঘুরতে না গিয়ে যেতে পারেন দার্জিলিং (Travel) এর অফবিট গ্ৰাম। এখানে গেল পরে আপনি দেখতে পাবেন মেঘ, রোদ্দুরের খেলা। পাশাপাশি এখানের সূর্যোদয় আপনার মন ভালো করবে। এছাড়াও, এখানে আসলে আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যের প্রথম রশ্মি এসে পড়ার মুহূর্ত। এছাড়াও রংবুল থেকে টাইগার হিলের দূরত্ব বেশি নয়।

Travel the hills this weekend here are 3 offbeat destinations

আরও পড়ুন: কুচো মাছ বাছতে আর সময় লাগবে না! মাত্র ৫ মিনিটে সহজে কাজ শেষ করার কৌশল জানুন

পালাখোলা: কালিম্পং শহর থেকে ১০ কিলোমিটার নিচে নামলেই পাবেন পালাখোলা। এখানে নদী গিয়ে মিশেছে রেলি নদীতে। পাশাপাশি এইখানে গড়ে উঠেছে বেশ কিছু ক্যাম্প সাইট। তাছাড়া চারপাশে রয়েছে ঘেরা জঙ্গল। এখানে নদী বয়ে চলার শব্দ পাখির কলতান ছাড়া কিছুই কানে আসবে না আপনার (Travel)।

লুংচু: কোলাখাম থেকে একটু নিচে নামলেই পেয়ে যাবেন এই স্বল্প পরিচিত জায়গাটি। পাশাপাশি দূর থেকে দেখলে এটিকে মনে হবে যেন পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে কোনো ছোট্ট এক আস্তানা। এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। একই সঙ্গে ভুলে যাবেন শহরের কোলাহল (Travel)।