পুজোর অনুদান থাকবে তো? সোমবারই মিলতে পারে বড় উত্তর, কমিটিগুলির সঙ্গে বৈঠকে শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari to Meet Durga Puja Committees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই দুর্গাপুজো। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন কমিটি। কিন্তু এ বছর পুজো কমিটিগুলিকে সরকার কত টাকা অনুদান দেবে, আদৌ দেবে কি না, তা এখনও জানা যায়নি। গত বছর প্রায় ৪৫ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। সঙ্গে বিদ্যুতের মাশুলেও ছাড় ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর এ বার কী সিদ্ধান্ত হয়, সেই অপেক্ষাতেই পুজো কমিটিগুলি। এর মধ্যেই সোমবার তাঁদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সোমবার বৈঠক (Suvendu Adhikari), কী সিদ্ধান্ত সরকারের?

সোমবার বিকেল ৪টেয় মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। এই বৈঠকেই এ বছরের পুজো নিয়ে সরকারের পরিকল্পনা অনেকটাই পরিষ্কার হতে পারে। অনুদান আগের মতো থাকবে কি না, টাকার অঙ্ক বদলাবে কি না, কিংবা পুজো নিয়ে নতুন কোনও নিয়ম আসবে কি না, সেদিকেই নজর রয়েছে সবার।

গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার পুজো কমিটি ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান পেয়েছিল। শুধু টাকা নয়, পুজো কমিটিগুলি বিদ্যুতের মাশুলেও ছাড় পেয়েছিল। এ ছাড়াও আগের সরকার পুজোর সময় বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক সুবিধা দিত। নতুন সরকার এই সুবিধাগুলি আগের মতো রাখবে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়।

ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি এবং বেহালা নূতন দলের পুজো কমিটির অন্যতম শীর্ষকর্তা সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবারের বৈঠকে মূলত এ বছরের শারদোৎসব নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। পুজো কমিটিগুলির কাছ থেকে সরকার কী ধরনের সহযোগিতা চায়, সেটিও বৈঠকে আলোচনা হতে পারে।

সন্দীপন জানান, প্রায় তিন সপ্তাহ আগে তিনি এবং ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক অঞ্জন উকিল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেছিলেন। তখন পুজো সংক্রান্ত বেশ কিছু বিষয় মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়। এর মধ্যে কিছু বিষয় পুরসভার এবং কিছু বিদ্যুৎ দফতরের সঙ্গে যুক্ত। সেই সময় মুখ্যমন্ত্রী সেপ্টেম্বরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন। আজ সোমবার সেই বৈঠকই হচ্ছে।

Suvendu Adhikari announces History of WB's formation to be included in syllabus

আরও পড়ুনঃ দূর হল সব চিন্তা! বকেয়া DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দীপনের আশা, বৈঠকে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শারদোৎসব নিয়ে সরকারের সিদ্ধান্তগুলি জানাবেন। প্রতি বছরের মতো এ বারও কলকাতায় পুজো আয়োজনের ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা পাওয়া যাবে বলেই আশা করছেন তাঁরা। ফলে অনুদান থেকে বিদ্যুতের ছাড়, পুজো কমিটিগুলির জন্য সরকারের অবস্থান কী, এই সব কিছু সোমবারের বৈঠকের পর অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।