তৃতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, অপেক্ষার মাঝেই বড় ঘোষণা

Published on:

Published on:

annapurna yojana(83)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চর্চার কেন্দ্রবিন্দুতে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা। পূর্বতন সরকারের আমলে থাকা লক্ষ্মীর ভাণ্ডারই নাম পরিবর্তন করে হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। টাকার পরিমাণও হয়েছে দ্বিগুন। তবে সমস্যা একটাই, সকলে পাচ্ছেন অন্নপূর্ণার সুবিধা। একেই রয়েছে একাধিক শর্ত। তার ওপর যোগ্য হয়েও বহু উপভোক্তার না পাওয়া নিয়ে অভিযোগ বাড়ছে দিন দিন।

অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকার দিনক্ষণ জানালেন মন্ত্রী | Annapurna Yojana

প্রথম দু’মাসে বহু উপভোক্তা মাসের প্রথম দিকেই টাকা পেয়ে গিয়েছিলেন। অগাস্ট মাসে ১৭ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন, যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখেই পেয়ে যাবেন টাকা।

annapurna yojana(32)

এখনও সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণার টাকা ঢোকা শুরু হয়নি। এরই মাঝে টাকা পাওয়ার তারিখ নিয়ে নয়া তথ্য দিলেন মন্ত্রী মালতী রাভা রায়। অক্টোবর থেকে তৃতীয় সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। রবিবার কোচবিহার রাসমেলা মাঠ পরিদর্শনে এসে একথা জানান মন্ত্রী।

সেপ্টেম্বর মাসে এখনও ঢোকা শুরু হয়নি অন্নপূর্ণা যোজনার টাকা। সেই বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, অপেক্ষা করুন। ১৭ তারিখ তো বলাই হয়েছে। ওইটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও জন্মদিন। সেদিনই আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করব। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখের কথা বলেছেন মন্ত্রী।

Annapurna Yojana(73)

আরও পড়ুন: ফের দুর্যোগের ছায়া সিকিমে! চেকং অবরুদ্ধ, বাড়ছে তিস্তার জল, হাই অ্যালার্ট উত্তরবঙ্গে

অক্টোবর মাসে দুর্গাপুজো রয়েছে। পুজোর মাসেও তৃতীয় সপ্তাহেই ঢুকবে ভাতার টাকা? এই বিষয়ে মন্ত্রী বলেন, ধরেই নিন এরপরে তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে মিলবে ওই টাকা। অযোগ্যদের নাম কাটা এবং যোগ্যদের নাম তোলার জন্য এদিন সংবাদ মাধ্যমের সহযোগিতা চান মালতী রাভা রায়।

মন্ত্রী বলেন, নথি যাচাই এখনো চলছে। যোগ্য কেউই বঞ্চিত হবেন না। উপভোক্তা তালিকায় নতুন নাম সংযোজন হবে। আপনারা দেখেছেন আমরা প্রথমে ১২ হাজার কোটি টাকা এবং তারপর ৩৬ হাজার কোটি টাকা দিয়েছি।