পুষ্টিগুণে ভরপুর, বাড়িতে চিকেন এলে এভাবে ঝাল ঝাল করে বানান মেটে চচ্চড়ি, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাঙালি মাত্রে সর্বভূক। শাকসবজি নিরামিষের পাশাপাশি বাঙালির পছন্দের তালিকায় নানান মাছ, ডিম, মাংসও রয়েছে। বিশেষ করে মুরগির মাংস ছোট থেকে বড় সকলেরই পছন্দের। আর চিকেন বাড়িতে আসলে লিভার (Recipe) বা মেটে নিয়েও পড়ে যায় কাড়াকাড়ি। মুরগির মেটে অনেকেরই পছন্দের। উপরন্তু এতে ভরপুর রয়েছে পুষ্টিগুণ।

চিকেনের মেটে চচ্চড়ির রেসিপি (Recipe)

মুরগির মেটে খেলে শরীরে ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়। চোখ ও মস্তিষ্কের জন্য উপকারী মেটে। এতে রয়েছে ভিটামিন এ এবং বি যা ছানি এবং ডায়াবেটিসের মতো রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ওজন বাড়াতেও সহায়তা করে মুরগির মেটে। এতে চর্বি কম থাকায় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মেটে খাওয়া ভালো। কীভাবে বানাবেন মেটে চচ্চড়ি, দেখে নিন রেসিপি-

Chicken liver fry mete chochori recipe

মেটে চচ্চড়ির উপকরণ:

চিকেনের মেটে

পেঁয়াজ কুচি

আদা

রসুন বাটা

টমেটো কুচি

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

তেজপাতা

হলুদ গুঁড়ো

লেবুর রস

 আরও পড়ুন : ব্যবহার বাড়ছে মাস্কড আধারের, সাধারণ আধারের সঙ্গে পার্থক্য কোথায়?

মেটে চচ্চড়ির প্রণালী: প্রথমেই চিকেনের মেটে গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। মেটে গুলো এবার নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে সামান্য চিনি, পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা রসুন বাটা, টমেটো কুচি, জিরে আর ধনে গুঁড়ো (Recipe)।

আরও পড়ুন : দিঘা-কোলাঘাট-গঙ্গা-ডায়মন্ড হারবার, কোথাকার ইলিশ সবথেকে সুস্বাদু? আলাদাই বা করবেন কীভাবে?

ভালো করে কষিয়ে দিয়ে দিন মেটে গুলো। ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ে। এরপর দিন সামান্য গরম জল। ঢাকা দিয়ে মেটে সেদ্ধ হতে দিন। চিকেনের মেটে সেদ্ধ হয়ে গেলে আর গ্রেভি শুকিয়ে এলে নামিয়ে নিন। পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সঙ্গে।