বুক না করলেও ট্রেনে মিলবে লোয়ার বার্থ, কারা পাবেন অগ্রাধিকার? রেলের নিয়ম জানুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে দূরপাল্লার সফরের ক্ষেত্রে বহু যাত্রীর প্রথম পছন্দ লোয়ার বার্থ। বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী মহিলা কিংবা সঙ্গে শিশু থাকলে লোয়ার বার্থটাই বেশি সুবিধাজনক হয়ে দাঁড়ায়। তবে চাইলেই কি পাওয়া যায় লোয়ার বার্থ? রেলের (Indian Railways) লোয়ার বার্থের সিট রিজার্ভ নিয়ে কী নিয়ম রয়েছে জানেন?

লোয়ার বার্থ নিয়ে রেলের (Indian Railways) নিয়ম

ভারতীয় রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, প্রবীণ নাগরিক এবং ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে টিকিট বুক করার সময় কোনও বার্থের অনুরোধ যদি নাও থাকে তা সত্ত্বেও সিট খালি থাকলে অটোমেটিক ভাবে ৪৫ ঊর্দ্ধ মহিলাদের লোয়ার বার্থ বরাদ্দ করা হয়।

Who will get Indian Railways lower berth

কারা পাবেন অগ্রাধিকার: লোয়ার বার্থের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা অগ্রাধিকার পান। প্রবীণ নাগরিকদের যাতে বারবার সিটে উঠতে নামতে কষ্ট না হয় তার জন্য লোয়ার বার্থের ব্যবস্থা করা হয় তাঁদের জন্য। লোয়ার বার্থ যদি যথেষ্ট পরিমাণে খালি থাকে তবে রেলের তরফে অটোমেটিক ভাবে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে প্রত্যেক প্রবীণ নাগরিকই সব পরিস্থিতিতে একটি লোয়ার বার্থ (Indian Railways) পাবেন এর কিন্তু কোনও মানে নেই।

আরও পড়ুন : দিঘা-কোলাঘাট-গঙ্গা-ডায়মন্ড হারবার, কোথাকার ইলিশ সবথেকে সুস্বাদু? আলাদাই বা করবেন কীভাবে?

রেলের কী নিয়ম: রেলের নিয়ম অনুযায়ী, ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলারাও যদি টিকিট বুক করার সময় লোয়ার বার্থের অপশন বেছে না নেন তাও সিট খালি থাকলে লোয়ার বার্থের ব্যবস্থাই করে রেলের রিজার্ভেশন সিস্টেম। গর্ভবতী মহিলাদের জন্যও রেলের লোয়ার বার্থ দেওয়ার নিয়ম রয়েছে। রেলের আলাদা আলাদা বিভাগে প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলাদের জন্য রয়েছে কোটা।

আরও পড়ুন : পুষ্টিগুণে ভরপুর, বাড়িতে চিকেন এলে এভাবে ঝাল ঝাল করে বানান মেটে চচ্চড়ি, রইল রেসিপি

রেলের তথ্য অনুযায়ী, স্লিপার ক্লাসে সাধারণত ৬-৭ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। থার্ড এসিতে ৪-৫ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে এবং সেকেন্ড এসিতে ৩-৪ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। যদিও ট্রেন এবং কামরার উপরে ভিত্তি করে এই সংখ্যা কিছুটা বদলাতে পারে।