বাংলাও পাবে হাইড্রোজেন ট্রেন, চিন্তাভাবনা শুরু রেলের, কোন রুটে ছুটবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশের প্রথম উচ্চগতির হাইড্রোজেন ট্রেন নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই জানা গিয়েছে, হরিয়ানায় ছুটবে হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। এবার নতুন জল্পনা বলছে, পশ্চিমবঙ্গেও এই ট্রেনের সম্ভাব্য রুট নিয়ে চিন্তাভাবনা করছে রেলমন্ত্রক। উপরন্তু আগামীতে ট্রেনের গতিও বাড়তে চলেছে বলে খবর।

বাড়তে চলেছে হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) গতি

বর্তমানে দেশের একমাত্র হাইড্রোজেন ট্রেন চলে ৭৫ কিমি প্রতি ঘন্টা গতিতে। রেল সূত্রে খবর, এবার তা বেড়ে দাঁড়াতে পারে ঘন্টায় ১১০ কিমি পর্যন্ত। এ বিষয়ে ইতিমধ্যেই ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন হয়েছে বলেও জানা যাচ্ছে।

Will hydrogen train run in West Bengal

বর্তমানে কত গতি: গত ১৭ জুলাই দেশের মাটিতে প্রথম ছোটে হাইড্রোজেন ট্রেন। হরিয়ানার সোনিপত থেকে জিন্দ রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৯ কিমি রুটে এখন চলছে হাইড্রোজেন ট্রেন। বাংলাতেও এবার এই ট্রেন চালানোর ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে।

আরও পড়ুন : ১ কেজি মাংস রান্নায় কখন দেবেন দই? পাকা রাঁধুনিরাও এই ভুল করেন

বাংলায় চলবে হাইড্রোজেন ট্রেন: রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রাথমিক ভাবে বাংলায় হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train) চালানোর ক্ষেত্রে এমনই কোনও স্বল্প দূরত্বের রুটকে বেছে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। জানা যাচ্ছে, বাংলায় হাইড্রোজেন ট্রেন চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ কিমি দূরত্বের কোনও রুটকেই বেছে নিতে চাইছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ডাল সেদ্ধ করার সময় ‘এই’ ভুল করছেন না তো? সব পুষ্টিই উধাও হয়ে যাচ্ছে!

ইতিমধ্যে সর্বোচ্চ ১২০ কিমি প্রতি ঘন্টা গতিতে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে হাইড্রোজেন ট্রেনের। সেই কারণেই আগামীতে ট্রেনের গতি বাড়িয়ে ১১০ কিমি প্রতি ঘন্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাতেও এই ট্রেন চলবে ঘন্টায় ১০০ কিমির বেশি গতিতে। বিকল্প জ্বালানিতে এই ট্রেন চলে বলে পরিবেশ দূষণের চিন্তা থাকে না। এই ট্রেনের নিয়মিত ভাবে চললে পেট্রোল, ডিজেলও সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।