কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! পিএম কিষাণের ২৪ তম কিস্তি নিয়ে বড় আপডেট জানুন

Published on:

Published on:

PM Kisan Yojana 24th installment latest update for farmers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দেশের বহু কৃষক। গত জুন মাসে এই প্রকল্পের (Government Scheme) ২৩ তম কিস্তি দেওয়া হয়েছিল। এরপর অতিক্রান্ত দু’মাসের বেশি সময়। এই আবহে পরবর্তী কিস্তি কবে আসবে এই নিয়ে সামনে এল বড় আপডেট।

পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি নিয়ে বড় আপডেট | (PM Kisan Yojana)

পিএম কিষাণ যোজনার অধীন কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। মূলত ৪ মাস অন্তর এই টাকা দেওয়া হয়। সেই হিসেবে জুনের পর অক্টোবরে ফের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও এই নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ শ্রীরামপুরে মমতার মেগা কর্মসূচি নিয়ে টানাপড়েন! কী বলবে হাইকোর্ট? তাকিয়ে কালীঘাট তৃণমূল

এদিকে প্রকল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, অক্টোবর থেকে উৎসবের মরসুম শুরু হচ্ছে। সেই কারণে আগামী মাসে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি আসার সম্ভাবনা প্রবল। প্রকৃত যোগ্য কৃষকরা যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেই জন্য সরকারের তরফেও নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। ইতিমধ্যেই কৃষকদের ই-কেওয়াইসির পাশাপাশি ল্যান্ড সিডিং করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ল্যান্ড সিডিং কী?

কোনও কৃষকের জমির তথ্যকে পিএম কিষাণ যোজনার রেকর্ডের সঙ্গে যুক্ত করা ও তা যাচাই করাকে ল্যান্ড সিডিং বোঝায়। আসলে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেইসকল জমির মালিক কৃষকরাই পাবেন যাদের যোগ্যতা রাজ্যের ভূমি রেকর্ডে নথিভুক্ত আছে। সেই কারণে এই প্রকল্পের পরবর্তী কিস্তি পেতে চাইলে সংশ্লিষ্ট কৃষকের জমির তথ্য সরকারি রেকর্ডে সঠিকভাবে নথিভুক্ত থাকা অত্যন্ত জরুরি।

PM Kisan Yojana

দেশের কৃষকদের জন্য বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনই একটি উদ্যোগ হল পিএম কিষাণ যোজনা। এই প্রকল্পের ২৪ তম কিস্তির দিনক্ষণ নিয়ে প্রবল জল্পনা কল্পনা চললেও এখনও অফিশিয়াল ঘোষণা হয়নি। সেটা না হলে নির্দিষ্ট দিনক্ষণ জানা মুশকিল।