বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে শনিবার নিরামিষ খাওয়া হয়। আবার কেউ মঙ্গলবার মাছ-মাংস ছুঁয়ে দেখেন না। আবার কখনও স্বাস্থ্যের কথা ভেবেই নিরামিষ ও হালকা খাবার খান। কিন্তু সমস্যা হলো, বহু মানুষের ধারণা নিরামিষ মানেই তা সুস্বাদু নয়। নিরামিষের নাম শুনলেই মুখ ব্যাজার হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইলে এমন পাঁচটি টিপস (Cooking Tips) যে মশলাগুলো কাজে লাগিয়ে আপনি নিরামিষ রান্নাতেও তাক লাগাতে পারবেন।
নিরামিষ রান্নায় স্বাদ বাড়াবে এই ৫ টিপস (Cooking Tips)
১) নিরামিষ রান্নার কিছু বিশেষত্ব রয়েছে। রান্নার সময়ে তেলের বদলে ঘি ব্যবহার করুন (Cooking Tips)।
২) আঁচ কমিয়ে মশলা কষিয়ে নিন। শুধুমাত্র ভাজাভুজি রান্নার সময়ে আঁচ বাড়িয়ে রান্না করুন।

আরও পড়ুন: চিংড়ির এই পদ খেয়েছেন কি? বরিশালের জনপ্রিয় জলটোবা বানানোর সহজ প্রণালী রইল
৩) বেশি আদা দিলে খাবার তিতকুটে হয়ে যায়। তা ছাড়া নিরামিষ রান্না সব সময়ে কম তেল-মশলা দিয়ে কষতে হয়। আদা, টম্যাটো, জিরে বাটা দিয়ে মশলা কষালেই তার স্বাদ দুর্দান্ত হয়।
৪)আলুর দম, চানা মশলা বা ঘুঘনি রান্নার সময়ে টম্যাটো সস ব্যবহার করতে পারেন। এতে খাবারের স্বাদ বদলে যাবে।
৫) পেঁয়াজ ব্যবহার না করার জন্য, সেই রং আসে না। তবে ফুড কালার ব্যবহার করলে খাবারের স্বাদে কোনও বদল আসে না। তার চেয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়োই একটু বেশি ব্যবহার করুন (Cooking Tips)।













