দু’দিনের ছুটি পেলেই চলুন ডুডুমা! ওডিশার এই জল-জঙ্গল মুগ্ধ করবে আপনাকে

Published on:

Published on:

Travel Duduma at the end of the monsoon a quick two-day trip
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে শারদীয়া উৎসব। ‌ এই উৎসবে বহু মানুষই নানান জায়গা ঘুরতে যায় (Travel)। আর এবার আপনি যদি পুজোর সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাও আবার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতন জায়গার জন্য, তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। কারণ মাত্র হাতে দুদিন সময় নিয়ে আপনি ঘুরে দেখতে পারবেন ডুডুমা’তে। এখানে আসলে আপনি একদিকে যেমন দেখবেন জলপ্রপাত অপরদিকে দেখতে পাবেন পাহাড়।

বর্ষাশেষে ডুডুমা ভ্রমণ দু’দিনেই ঘুরে আসুন (Travel)

আপনি যদি নিরিবিলিত সময় কাটাতে চান তাহলে যেতে পারেন পাশের রাজ্য ওডিশা। এখানে আসলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে দেখতে পাবেন এখানকার ঝরনা (Travel)।

Travel Duduma at the end of the monsoon a quick two-day trip

আরও পড়ুন: নিরামিষ রান্নায় স্বাদ বাড়াতে কী করবেন? জেনে নিন ৫টি সহজ কৌশল

কীভাবে যাবেন?

হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেনে উঠে পড়ুন। পরদিন পৌঁছে যাবেন ওডিশার কোরাপুট। স্টেশনে নেমে সেখান থেকে ভাড়া গাড়ি করে পৌঁছে যান হোমস্টে-তে।

কী কী দেখবেন?

এখানে আপনি আপনি পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত কোরাপুট শবরা শ্রীক্ষেত্র দেখতে পাবেন। এছাড়াও পুরীর মন্দিরের আদলে এখানেও রয়েছে জগন্নাথদেবের মন্দির। তাছাড়া পাহাড়ের শান্ত, নিরিবিলি পরিবেশ। সঙ্গে উপরি পাওনা স্থানীয় শবরদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাশাপাশি পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন রানি ডুডুমা জলপ্রপাতের উদ্দেশে। কোরাপুট থেকে প্রায় ৪৫ কিলোমিটারের মতো দূরত্ব পড়বে। এছাড়াও রয়েছে পাহাড়ি পথে সবুজের হাতছানি।

কোথায় থাকবেন?

এখানে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল রয়েছে। কোথাও রয়েছে গেস্টহাউজ়ের ব্যবস্থাও। কিন্তু আগে থেকে বুকিং না থাকলে কিন্তু সমস্যায় পড়বেন (Travel)।