বকেয়া DA না পেয়ে পদক্ষেপ! ‘পেন ডাউন’ কর্মসূচি, ময়দানে সরকারি কর্মচারীরা

Published on:

Published on:

dearness allowance(102)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পাশাপাশি বকেয়া ডিএ (Dearness Allowance) চর্চা তুঙ্গে পাঞ্জাবেও। এই নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ময়দানে সরকারি কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান , পেনশন পদ্ধতি সহ বিভিন্ন দীর্ঘদিনের অমীমাংসিত দাবিতে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে মঙ্গলবার বিভিন্ন বিভাগের সরকারি কর্মচারীরা পেন ডাউন ধর্মঘটে নেমেছেন (DA Protest)।

বকেয়া ডিএ ইস্যুতে বাড়ছে ক্ষোভ | DA Protest

‘পাঞ্জাব সাঞ্জা মুলাজম মঞ্চ’-এর ব্যানারে তাঁরা জেলা পর্যায়ে নিজ নিজ কার্যালয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। দাপ্তরিক কাজও বন্ধ রাখেন। এদিকে সরকার তরফে এই কর্মচারী ধর্মঘটকে “অবৈধ” বলে আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকারি কর্মীদের এই পদক্ষেপের ফলে যদি জনসাধারণের অসুবিধা হয় তাহলে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সে রাজ্যের সরকারি কর্মীদের দাবি, সরকার দীর্ঘদিন ধরে তাদের দাবি-দাওয়া নিয়ে আশ্বাস দিয়ে আসলেও, সমস্যা সমাধানের জন্য কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছে সে রাজ্যের সরকার।

পাঞ্জাবে ডিএ সংক্রান্ত এক মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডিএ এবং ডিআর বকেয়া মেটানোর জন্য পাঞ্জাব সরকারকে ১৫ দিনের সময় দিয়েছিল। সরকারের করা আপিলগুলো খারিজ করে রাজ্য সরকারকে ১৫ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই বকেয়া না মিটিয়ে, আদালতের নির্দেশের বিরোধীতা করে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যায় পাঞ্জাব সরকার।

dearness allowance(262)

আরও পড়ুন: ‘শুধু সরকারি বিজ্ঞপ্তি দিলে হবে না’! বেআইনি টোটো-রিক্সা নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

মাত্র ১৫ দিনের মধ্যে প্রায় ১৪,১৯১ কোটি টাকার বকেয়া পরিশোধ করার এই নির্দেশ সাংবিধানিকভাবে অসম্ভব, এই দাবি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এদিকে পদক্ষেপ করেছে রাজ্য সরকারি কর্মীরাও। দুই সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ পরিশোধের জন্য পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দেওয়া নির্দেশকে যে পাঞ্জাব সরকার চ্যালেঞ্জ করতে পারে, এই আশঙ্কায় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সুপ্রিম কোর্টে আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করেছেন।