বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ বিচক্ষণতার সঙ্গে করুন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আপনার ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন।
বৃষ রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অতীতে পরিচিত একজনের সঙ্গে আজ আপনার যোগাযোগ বাড়তে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি গোশালায় নিজের সমান ওজনের বার্লি দান করুন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভাল ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারে। তাই, অভিভাবকের সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই মা, ঠাকুমা এবং অন্যান্য বয়স্কা মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিন।
কর্কট রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিরা প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ সতর্ক থাকতে হবে। তাঁরা আজ আর্থিক দিক থেকে প্রভাবিত হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাবা-মায়ের সঙ্গে আপনার খুশি অবশ্যই ভাগ করে নিন। হতাশা এবং একাকীত্বের অনুভূতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। অন্য ব্যক্তির কথা শুনে প্রেমের জীবনে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বন্ধুদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করা থেকে বিরত থাকুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুড় খেতে দিন।
সিংহ রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আগে অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। মনে রাখবেন, খেলাধুলা অবশ্যই ভালো। কিন্তু, এই রাশির পড়ুয়াদের খেলাধুলায় অত্যধিক সময় অতিবাহিত না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখুন এবং প্রতিদিন সেই জল পান করুন।
কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি যদি একটি পার্টি পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার পকেটে বা ওয়ালেটের একটি কালো ও সাদা রঙের কাপড়ের টুকরো রাখুন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোথাও ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। আপনি আজ বাচ্চাদের কোনও কাজে সাহায্য করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোনও নতুন বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য এই দিনটি অবশ্যই ভালো। বন্ধুবান্ধবদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করা থেকে বিরত থাকুন। একটি পরিতৃপ্ত জীবনের জন্য আপনাকে আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করতে হবে। বাড়িতে আজ হঠাৎ করেই অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনার পরিকল্পনা বিঘ্নিত হলেও আপনি লাভবান হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনি আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। এর ফলে মানসিক শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে কাজু দিয়ে তৈরি মিষ্টি বাচ্চাদের মধ্যে বিতরণ করুন।
ধনু রাশি: কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনার মেজাজ ভালো থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে আজ আপনি একটি ছুটির পরিকল্পনাও করতে পারেন। কোনও নতুন প্রস্তাবে অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রতিটি সিদ্ধান্ত অবশ্যই বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করুন। আজ আপনি আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত পুজো করুন।
আরও পড়ুন: টিভি শো সঞ্চালনার জন্য ক্রিকেট ছাড়তে হবে রোহিত শর্মাকে? কী বলছে BCCI-এর নিয়ম?
মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং তাঁরা তাঁদের কোনও নিকটজনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। যার ফলে আপনার মানসিক চাপ কমবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: জীবনে উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের উদ্দেশ্যে সবুজ রঙের পোশাকের উপাদান দান করুন। এর ফলে
বুধের খারাপ প্রভাবও কাটিয়ে ওঠা যাবে।
আরও পড়ুন: পহেলগাঁও হামলার পর এই প্রথম পাকিস্তানে যাবেন ভারতীয় ক্রীড়াবিদরা? SAF গেমসের প্রসঙ্গে এল বড় আপডেট
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। জমি-সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা খারাপ নয়। অন্যদেরকে রাজি করানোর ক্ষমতার মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। আজ আপনি একটি সুন্দর বার্তা পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হয় আপনার মেজাজ খিটখিটে হতে পারে। অতীতে পরিচিত একজনের সঙ্গে আজ আপনার যোগাযোগ বাড়তে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সকালে ঘুম থেকে উঠে বাবা এবং গুরুকে প্রণাম করে তাঁদের সেবা করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিশ্রাম নিন এবং পুষ্টিকর খাবার খান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে আপনি কিছু সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই আপনার পকেটে বা ওয়ালেট একটি হলুদ কাপড়ের টুকরো রাখুন। এর ফলে আপনার মনও ভালো হয়ে যাবে।













