বাংলা হান্ট ডেস্কঃ আজ অর্থ্যাৎ ৯ই সেপ্টেম্বর কলকাতার রাজপথে ‘গেরুয়া সম্মান’ (Gerua Samman Yatra) যাত্রার আয়োজন করছে বিজেপি (BJP)। যার জন্য সাময়িক বদল আনা হচ্ছে যাদবপুর (Jadavpur) সংলগ্ন রাস্তার যান চলাচলে। বিজেপির এই বিশেষ কর্মসূচির কথা জানিয়ে আরও একবার বন্ধ রাখা হচ্ছে যাদবপুর বিশ্ব-বিদ্যালয়ের মূল ফটক। এই মর্মে কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও সেখানে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
বুধে গেরুয়া সম্মান যাত্রার জন্য বিশাল আয়োজন
জানা যাচ্ছে, বিজেপি আয়োজিত এই ‘গেরুয়া সম্মান যাত্রা’র মিছিল বিকেল ৩টেয় গোলপার্ক থেকে শুরু হয়ে পৌঁছোবে যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডের কাছে। মিছিলে পা মেলাতে পারেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

সূত্রের খবর, এই মিছিলে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে নিরাপত্তার বিষয়েও জোর দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই সেকথা মাথায় রেখেই, প্রায় ৭,০০০ অংশগ্রহণকারীকে সামলাতে ১,০০০ পুলিশ মোতায়েন করা হবে বলে খবর।
আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলায় মঞ্জুর ২৫৪ কোটি, উত্তরবঙ্গ সফরে গিয়ে দুনীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
এপ্রসঙ্গে কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রয়োজন অনুযায়ী এনএসসি বোস রোড, রাসবিহারী অ্যাভিনিউ কানেক্টর এবং পার্ক সার্কাস কানেক্টর দিয়ে যান চলাচল ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে।’ অন্যদিকে যাদবপুর বিশ্ব-বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার বিকেল ৪টা থেকে রাজা এসসি মল্লিক রোডের ২, ৩, ৪ ও ৫ নম্বর গেট বন্ধ থাকবে।
তবে আগামীকাল বিশ্ব-বিদ্যালয়ের একাধিক গেট বন্ধ থাকলেও সমস্ত ক্লাস স্বাভাবিক থাকবে ও সেমিনার চলবে, যদিও কিছু অধ্যাপক বিকেল ৩টা থেকে ৪.৩০টার মধ্যে নির্ধারিত ক্লাস গুলো প্রয়োজনে অনলাইনে নেওয়ার ব্যাপারেও ভাবছেন।
অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক নন্দিনী মুখার্জি জানিয়েছেন,অধ্যাপকদের যাতায়াতের অসুবিধার কথা মাথায় রেখে সল্ট লেক ক্যাম্পাসে শিল্প প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল করতে হয়েছে। যদিও আরও একটি সূত্রের খবর, যে ইংরেজি ও সমাজবিজ্ঞানের মতো কিছু বিভাগে প্রথম বর্ষের ক্লাস বাতিল করা হয়েছে।













