রেস্তোরাঁয় বাসি-পচা খাবার, বাড়িতে আনা দুধ ভালো তো? যাচাই করুন এভাবে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : খাবার থেকে ওষুধ, ভেজাল এখন সবেতেই। সংবাদ শিরোনামে রোজই উঠে আসছে বিভিন্ন নামীদামী দোকানে খাবার বিপর্যয়ের ছবি। উদ্ধার হচ্ছে কেজি কেজি পচে যাওয়া মাংস, ডিম, পনিরও। এমনকি দুধেও ভেজাল মেশানোর খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। সিন্থেটিক দুধে (Milk) সস্তার গুঁড়ো দুধ, পাম অয়েল, ডিটারজেন্টের উপাদান মেশানোর অভিযোগও উঠেছে। গত ছয় মাসে ২.৩ কোটিরও বেশি লিটার সন্দেহজনক ভেজাল দুধ বাজারে পৌঁছেছে বলে অভিযোগ। এতে শরীরে নানান ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

দুধ (Milk) খাঁটি কিনা কীভাবে যাচাই করবেন?

অনেকেই বাড়িতে নিয়মিত গরুর দুধ নিয়ে থাকেন। তা খাঁটি কিনা যাচাই করুন কয়েকটি সহজ উপায়ে। খাঁটি দুধ তুলনামূলক গাঢ় হয়। কাঁচ বা টাইলসের মতো মসৃণ জায়গায় এক ফোঁটা দুধ ফেলুন। তারপর তা সোজা করে দাঁড় করান। দুধ খাঁটি হলে তা ধীরে ধীরে নেমে আসবে আর সাদা দাগ রেখে যাবে। দুধে জল মেশানো থাকলে তা দ্রুত গড়িয়ে যাবে, কোনোরকম দাগ প্রায় পড়বে না।

How to check if the milk is pure or not

গন্ধে বোঝা যায়: গন্ধেও চেনা যায় দুধ। খাঁটি দুধের গন্ধ হালকা হবে। সিন্থেটিক দুধ হলে অনেক সময় সাবানের তীব্র গন্ধ পাওয়া যায়। দুধের মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন সলিউশন ফেলুন। রঙ যদি নীল হয়ে যায় তবে তাতে স্টার্চ থাকতে পারে। রঙ না বদলালে তেমন সম্ভাবনা নেই।

আরও পড়ুন : টাটকার থেকেও দাম বেশি, এখনই কিনে স্টোর করে রাখুন ইলিশের এই ‘ভার্সন’, স্বাদে দুর্দান্ত

দুধ ফুটিয়ে দেখুন: দুধ (Milk) গরম করার সময় খেয়াল করুন তাড়াতাড়ি ঘন হয়ে গেল কিনা। কিংবা গরম করা মাত্রই হালকা হলুদ হয়ে গেল কিনা। এমনটা হলে তাতে ভেজাল থাকার সম্ভাবনা রয়েছে। দুধে ডিটারজেন্টের উপাদান আছে কিনা তা চেক করুন সহজে।

আরও পড়ুন : উৎসবের বুকিংয়ে মারাত্মক চাহিদা, কীভাবে পাবেন কনফার্ম টিকিট? ফলো করুন এই কয়েকটি ধাপ

সমপরিমাণ দুধ ও জল একটি কাঁচের গ্লাসে নিয়ে ভালো করে ঝাঁকান। অনেকক্ষণ ঘন ফেনা থাকলে তাতে ডিটারজেন্ট মেশানো থাকতে পারে। ফেনা স্বাভাবিক হলে এবং দ্রুত মিলিয়ে গেলে তা খাঁটি বলে ধরে নেওয়া যেতে পারে। ভেজাল দুধ থেকে বাঁচতে বিশ্বস্ত ডেয়ারির দুধ কিনুন। প্যাকেটের সিল, তারিখ, মেয়াদও চেক করে নিন।