সকলে পাননি বকেয়া DA! এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের চিন্তার খবর

Published on:

Published on:

dearness allowance(305)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ ইস্যুতে এখনও জট খোলেনি পুরোপুরি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ নিয়ে জট খুলতে হাইভোল্টেজ বৈঠকের দিনে স্থির হয়েছে চলতি মাসে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) কীভাবে মেটানো যায় তা ঠিক করতে বৈঠক হতে চলেছে আগামী ১২ সেপ্টেম্বর। তবে সেই বৈঠক নিয়েও এবার ধোঁয়াশা।

১২ সেপ্টেম্বরের বৈঠক বাতিল হওয়ার আশঙ্কা ! Dearness Allowance

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি, মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির আইনজীবী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ল। রাজ্য অর্থদপ্তরের উদ্যোগে হতে চলেছে সেই বৈঠক। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো, আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিকেল ৫টায় বকেয়া ডিএ ইস্যুতে বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থ দফতরের আইন শাখার তরফে ৩ সেপ্টেম্বর একটি চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের ১৯ অগস্ট ২০২৬-এর নির্দেশ মেনে এই বৈঠক ডাকা হয়েছে।

বলা হয়েছে, বৈঠকের স্থান, পরে জানানো হবে। বৈঠকে কর্মচারীদের প্রতিনিধিরা কী বলবেন, কী তাঁদের প্রস্তাব, তার একটি প্রাথমিক বক্তব্য ৫ সেপ্টেম্বরের মধ্যে আদালত কর্তৃক গঠিত মনিটরিং কমিটিকে ইমেল করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আগামী ১২ সেপ্টেম্বর দিল্লির ওই বৈঠক আদৌ হবে কি না, এই নিয়ে প্রশ্ন উঠতে করেছে। কেন?

ব্রিকস সম্মেলনের জন্য আগামী ১১-১৩ সেপ্টেম্বর দিল্লিতে যাবতীয় সরকারি অফিস বন্ধ থাকবে। গতিবিধির উপরে কড়াকড়ি করা হবে। এই কারণেই ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে চলা ডিএ বৈঠকে বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই নিয়ে স্পষ্ট কোনও আপডেট এখনও সামনে আসেনি।

dearness allowance(258)

আরও পড়ুন: পেনশন কোনও দয়া নয়, স্বামীর মৃত্যুর দিন থেকেই বিধবার অধিকার! জানাল সুপ্রিম কোর্ট

গত ১৮ আগস্ট কর্মচারী সংগঠনগুলির পক্ষে যে ১০ জনের নাম অনুমোদন করে দিয়েছে সর্বোচ্চ আদালত, তাঁদের নিয়েই হবে বৈঠক। ডিএ নিয়ে হতে চলা বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ ও অভিজিৎ উপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর তরফে ফিরদৌস শামিম গোপা বিশ্বাস এবং শ্যামল কুমার মিত্ররা উপস্থিত থাকবেন। থাকবেন নিউ ইউনিটি ফোরামের তরফে থাকবেন করুণা নন্দী, বিপুল কুমার ও মৃন্ময় শ্রীমানী ও ওল্ড ইউনিটি ফোরামের তরফে প্রবীর চ্যাটার্জি এবং দেবপ্রসাদ হালদার।