হাত ধুলেও যাবে না গন্ধ, কোন সময়ের ইলিশের পেটিতে সবথেকে বেশি তেল থাকে জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বর্ষার হাজারো সমস্যার মধ্যে একটিই আনন্দের বিষয় থাকে, আর তা হল ইলিশ (Hilsa)। ভোজনরসিক বাঙালি সারা বছর ধরে অপেক্ষায় থাকে শুধুমাত্র বর্ষার মরশুমে ভালো ইলিশের জন্য। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তই সাধারণত থাকে ইলিশের মরশুম। যদিও এই তিন মাসের মধ্যে ধরা সমস্ত ইলিশের স্বাদ কিন্তু একরকম হয় না।

কোন সময়ে সবথেকে সুস্বাদু হয় ইলিশ (Hilsa)?

মূলত মাছের পরিণত হওয়া, নদীর জল এবং মাছের শরীরে চর্বি জমার উপরেই নির্ভর করে ইলিশের স্বাদ। বিশেষজ্ঞদের মতে, মরশুমের মাঝামাঝি সময়ে ইলিশের স্বাদ সবথেকে বেশি খোলে। বিশেষ করে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রচুর ইলিশ বাজারে ওঠে, যেগুলিতে তেল বেশি। এর ফলে স্বাদও বেড়ে যায় ইলিশের।

Which time hilsa is most oily and tasty

তেল কখন বেশি হয়: একজন মাছ বিক্রেতা বলেন, বর্ষার মাঝামাঝি সময়ের ইলিশে তেল সাধারণত বেশি থাকে। অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঝে মাঝে তেল যুক্ত ইলিশের আমদানি বাড়ে বাজারে। মাছ বিক্রেতাদের মতে, ভালো নদীর ইলিশ হলে পেটি কাটার সময়েই তা বোঝা যায়।

আরও পড়ুন : ঝাল ঝাল খাসিতে জমবে দুপুরের আহার, বাড়িতেই এভাবে বানান মাটন সাওজি কারি

কিসে নির্ভর করে স্বাদ: বাজার সূত্রে খবর, অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিণত মাছ জালে উঠলে তার স্বাদ বেশি হয়। তবে মাছটি কোথায় ধরা পড়েছে এবং কতটা টাটকা, তাও নির্ভর করে স্বাদের উপরে। এই সময়ের ইলিশে (Hilsa) বেশি মশলাও দিতে লাগে না। সর্ষে দিয়ে রাঁধলেই দিব্যি স্বাদ পাওয়া যায়।

আরও পড়ুন : ভুল করে রান্নায় বেশি হলুদ, ঘাবড়াবেন না, জেনে রাখুন পাকা রাঁধুনিদের টিপস

একাধিক বিষয়ের উপরে নির্ভর করে ইলিশের স্বাদ। তবে বর্ষার মাঝামাঝি থেকে শেষের দিকে পরিণত ইলিশ পাওয়া গেলে তার স্বাদ এবং তেলতেলে ভাব থাকে সবথেকে বেশি।