বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন উদ্দেশ্যে ট্রেনে (Indian Railways) সফর করতে হয়। বিশেষ করে দূরপাল্লার সফরের ক্ষেত্রে অনেকে মিলে একসঙ্গে ঘুরতে গেলে সেই আনন্দটাই হয় আলাদা। অনেক সময় বড় গ্রুপ হলে সকলের যদি একসঙ্গে সিট না পড়ে, তখন অনেকেই সুবিধার জন্য সিট অদলবদল করে নেন অনেকে। কিন্তু এটা কি আদৌ রেলের আইন সম্মত?
ট্রেনে (Indian Railways) এই নিয়ম অমান্য করলে হবে জরিমানা
রেলের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলি অমান্য করলে টিকিট কনফার্ম থাকলেও পড়তে হবে জরিমানার মুখে। পাশে সিট খালি থাকলে আর সহযাত্রীর থেকে আলাদা হয়ে গেলে অনেকে সেই সিটটিও দখল করে নেন। কিন্তু এটা আইন বিরুদ্ধ। সিটটি যদি কোনও যাত্রীর নামে সংরক্ষিত থাকে তাহলে পরে সেই যাত্রী এলে তর্ক বিতর্ক থেকে জরিমানা পর্যন্ত গড়াতে পারে বিষয়টি।

কথা বলুন টিটিইর সঙ্গে: সিট যদি বদলানোর দরকার পড়ে তবে সেটা করুন আইনসম্মত ভাবে। সবথেকে সহজ উপায় হল, টিটিইর সঙ্গে যোগাযোগ করা। নয়তো কোনও বার্থ যদি খালি থাকে আর কোনও যাত্রীর খুব প্রয়োজন থাকে বা রেলের নিয়ম অনুযায়ী সিট বদলের সুযোগ থাকলে টিটিই নিয়ম মেনে সিট বদল করে দিতে পারেন।
আরও পড়ুন : ভুল করে রান্নায় বেশি হলুদ, ঘাবড়াবেন না, জেনে রাখুন পাকা রাঁধুনিদের টিপস
টিকিট নিয়ে রেলের আইন: কনফার্ম টিকিট নিয়েও কিন্তু রেলের (Indian Railways) নিয়ম রয়েছে। কনফার্ম টিকিট থাকলেই সেটা কাউকে বেচে দেওয়ার বা দখল করে নেওয়া অবৈধ। এছাড়াও নাম ওয়েটিং লিস্টে থাকলেও চার্ট বেরোনোর পর টিকিট কনফার্ম না হওয়া সত্ত্বেও উঠে যান সংরক্ষিত কামরায়। এমন হলে রেলের নিয়মানুযায়ী জরিমানা এবং অতিরিক্ত ভাড়াও দিচ্ছে হতে পারে।
আরও পড়ুন : হাত ধুলেও যাবে না গন্ধ, কোন সময়ের ইলিশের পেটিতে সবথেকে বেশি তেল থাকে জানেন?
কোনও রকম অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে তাই ট্রেনে ওঠার আগে টিকিট কনফার্ম হয়েছে কিনা দেখে নিন। এছাড়া ট্রেনের সিটও ঠিক আছে কিনা দেখে নিন।













