ব্রিকসের আগেই মেগা চুক্তি! ভারতে উড়বে রাশিয়ার উড়ান, কেনা হবে ১০৫ টি যাত্রীবাহী বিমান

Published on:

Published on:

India to buy 105 passenger flights from Russia.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার পথে বড়সড় পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে রাশিয়ার (Russia) সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিমান চুক্তি চূড়ান্ত করতে পারে ভারতের কয়েকটি বিমান সংস্থা। প্রস্তাবিত চুক্তিগুলি বাস্তবায়িত হলে রাশিয়ার কাছ থেকে মোট ১০৫ টি আঞ্চলিক যাত্রীবাহী বিমান কেনা হতে পারে। এই উদ্যোগের ফলে দেশের আঞ্চলিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ভারতীয় বিমানবাজারে রুশ সংস্থাগুলির উপস্থিতিও বাড়তে পারে। মূলত রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন বা UAC-এর তৈরি IL-114-300 বিমান নিয়েই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

রাশিয়ার কাছ থেকে ১০৫ টি যাত্রীবাহী বিমান কিনতে চলেছে ভারত (India):

রাশিয়ার বিমান নির্মাতা সংস্থাটির তরফে জানানো হয়েছে, গত ৬ মাস ধরে ভারতীয় অংশীদারদের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। UAC-এর CEO ভাদিম বাদেখার বক্তব্য অনুযায়ী, নয়াদিল্লিতে আয়োজিত ‘ইনোপ্রম ইন্ডিয়া’ প্রদর্শনীর সময় কয়েকটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পিনাকল এয়ারের জন্য ৫০টি IL-114-300 বিমান, এয়ার কেরলের জন্য সর্বোচ্চ ২০টি এবং স্লিক এভিয়েশনের সঙ্গে হওয়া একটি মউ-এর আওতায় আরও ৩৫টি বিমান নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে সংখ্যাটা ১০৫-এ পৌঁছচ্ছে। ফলে ভারতের (India) আঞ্চলিক বিমান পরিষেবার ক্ষেত্রে এই চুক্তিগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:বঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডারের ধাঁচে সুদুর মার্কিন মুলুকেও মিলবে অনুদান! ভোটের আগে বড় প্রতিশ্রুতি ট্রাম্পের

ভারতীয় সংস্থাগুলির সঙ্গে রাশিয়ার বিমান নির্মাতার যোগাযোগ অবশ্য একেবারে নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই ইউএসি ভারতীয় সংস্থা ফ্ল্যামিঙ্গো অ্যারোস্পেসের সঙ্গে ছ’টি IL-114-300 বিমান সরবরাহের বিষয়ে একটি চুক্তি করেছিল। হায়দরাবাদে আয়োজিত ‘উইংস ইন্ডিয়া’ বিমান প্রদর্শনীর সময় দুই সংস্থার মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এবার তার পরেই আরও বড় পরিসরে ভারতীয় বিমান সংস্থাগুলির সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দেশের ছোট শহর ও আঞ্চলিক রুটগুলিতে বিমান যোগাযোগ বাড়ানোর যে লক্ষ্য রয়েছে, সেখানে মাঝারি মাপের আঞ্চলিক বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

শুধু বিমান বিক্রি করেই ভারতীয় বাজারে সীমাবদ্ধ থাকতে চাইছে না রাশিয়া। বিমান উৎপাদনের ক্ষেত্রেও ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে মস্কো। UAC-এর তথ্য অনুযায়ী, SJ-100 আঞ্চলিক জেটের স্থানীয় উৎপাদন নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। ভারতে এই বিমান তৈরির সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনার প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে খুব শীঘ্রই এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। অর্থাৎ শুধু বিদেশ থেকে বিমান আমদানি নয়, ভবিষ্যতে ভারতের মাটিতে রুশ প্রযুক্তির যাত্রীবাহী বিমান তৈরির সম্ভাবনাও তৈরি হচ্ছে।

India to buy 105 passenger flights from Russia

আরও পড়ুন: BARC থেকে শুরু করে ISRO-র পরীক্ষায় সফল! UPSC-তেও বাজিমাত, চমকে দেবে IAS সুরভির কাহিনি

এই পুরো প্রক্রিয়াকে তাই শুধুমাত্র ১০৫টি বিমান কেনার চুক্তি হিসেবে দেখছে না সংশ্লিষ্ট মহল। এর সঙ্গে ভারতের (India) দ্রুত বাড়তে থাকা বিমান পরিবহণের বাজার, আঞ্চলিক যোগাযোগ এবং দেশে বিমান উৎপাদন বাড়ানোর বৃহত্তর পরিকল্পনাও জড়িয়ে রয়েছে। একদিকে ভারতীয় বিমান সংস্থাগুলি নতুন আঞ্চলিক বিমান পরিষেবা চালুর সুযোগ পেতে পারে, অন্যদিকে রাশিয়ার জন্যও ভারতের বিশাল বাজারে নিজেদের জায়গা আরও মজবুত করার দরজা খুলতে পারে। ব্রিকস সম্মেলনের আগে যদি প্রস্তাবিত চুক্তিগুলির কয়েকটি বাস্তবে সই হয়, তা হলে ভারত-রাশিয়া অসামরিক বিমান পরিবহণ সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।