২২ গজের পর এবার রুপালি পর্দায় দেখা যাবে বিরাট কোহলিকে! সঙ্গে স্ত্রী অনুষ্কা, কোন সিনেমায়? জানুন বিস্তারিত

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এবার কি তবে রুপালি পর্দায় একসাথে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)? চলচ্চিত্র নির্মাতাদের পরিকল্পনার বাস্তবায়িত হলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে ‘হনুমান অংশ’ (Hanuman Ansh) চলচ্চিত্রের পরবর্তী অধ্যায়ের অংশ হতে দেখা যেতে পারে। সিনেমার প্রযোজক নম্রতা সিং জানিয়েছেন যে, নিম করোলি বাবার (Neem Karoli Baba) দ্বারা অনুপ্রাণিত এই চলচ্চিত্রটির নির্মাতারা পরবর্তী পর্বগুলোর জন্য বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের সাথে ইতিমধ্যেই যোগাযোগ আরম্ভ করেছেন।

তার এই নির্দিষ্ট মন্তব্যের পরে এখন ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, বিরুষ্কা জুটিকে হয়তো ‘হনুমান অংশ ২’ চলচ্চিত্রে উপস্থিত থাকতে দেখা যেতে পারেন। তবে ভারতের এই তারকা ক্রিকেটার বা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর তরফ থেকে তাদের যে এই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নম্রতাকে কোহলি ও অনুষ্কার এই সাম্প্রতিক জনপ্রিয় সিনেমার সিক্যুয়েলে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি জানান যে, নির্মাতারা কয়েকজন তারকার সাথে যোগাযোগ করেছেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ এই প্রজেক্টটি সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। এই তারকা দম্পতি গত কয়েক বছরে মাঝে মাঝেই নিম করোলি বাবার দর্শন করতে গিয়েছেন এবং তাদেরকে সেখানে ভক্তিভরে তার প্রবচন শুনতেও দেখা গেছে।

আরও পড়ুন: চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল! এবার কড়া সিদ্ধান্ত নিয়ে BCCI-কে এই কাজ করালেন গম্ভীর

অনেকেই আশঙ্কা করছেন যে সিক্যুয়েলে ভারতের সেইসব জনপ্রিয় ভক্তদের ওপর আলোকপাত করা হবে, যাঁদের জীবন নিম করোলি বাবার দ্বারা প্রভাবিত হয়েছিল। নম্রতা জানান, নির্মাতারা শুরু থেকেই ‘হনুমান অংশ’-কে একটি ট্রিলজি বা তিন পর্বের চলচ্চিত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। দ্বিতীয় ও তৃতীয় চলচ্চিত্র দুটির মূল ধারণা বা রূপরেখা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: বিরাট কোহলিকে ছুঁলেন স্মৃতি মান্ধানা! দ্বিতীয় ভারতীয় হিসেবে গড়লেন এক অনন্য রেকর্ড

আপাতত বিরাট কোহলি নিজে ভারতীয় দলের জার্সিতে ফেরার জন্য প্রস্তুতি চালাচ্ছেন। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তিন ম্যাচের ওডিআই সিরিজে বিরাট কোহলি ফের একবার নিজেকে আগামী ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখার লড়াইয়ে নামবেন। তবে অনুষ্কা শর্মা বর্তমানে কাজের চেয়ে নিজের সংসার সামলাতেই বেশি আগ্রহী দেখা গিয়েছে।