বাংলাহান্ট ডেস্ক : মেট্রো (Kolkata Metro) পরিষেবায় আবারও ব্যাঘাত। ব্লু লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। তাই এই দিন মেট্রো চলাচল আংশিক ভাবে ব্যাহত হবে। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। তার জেরে আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ব্লু লাইনে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হবে। অর্থাৎ বেশ কিছু অংশে এদিন চলবে না মেট্রো।
ব্লু লাইনে আংশিক ব্যাহত মেট্রো (Kolkata Metro) পরিষেবা
জানা যাচ্ছে, রবিবার ব্লু লাইন মেট্রোয় একসঙ্গে বেশ কিছু কাজ করা হবে। ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে, এছাড়াও গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। তার জেরে কিছু অংশে ব্যাহত হবে পরিষেবা। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

কোন স্টেশন পর্যন্ত বন্ধ মেট্রো: দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত অবশ্য স্বাভাবিক ভাবে মেট্রো চলাচল করবে। তবে সন্ধ্যার পর সমগ্র ব্লু লাইনে ফের স্বাভাবিক হবে মেট্রো পরিষেবা। এই অসুবিধার জন্য যাত্রীদের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ভূ-রাজনৈতিক ধাক্কায় বদলাচ্ছে বিশ্ব অর্থনীতি! ব্রিকস দেশগুলির উদ্দেশ্যে বিশেষ আহ্বান জয়শঙ্করের
সমস্যার মুখে যাত্রীরা: রবিবার ছুটির দিন হলেও যাত্রীদের সুবিধার্থে দুটি মেট্রোর (Kolkata Metro) মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা হয়েছে। সকালের দিকে ১৫ মিনিট অন্তর মেট্রো আসলেও সন্ধ্যার পর থেকে ১০ মিনিট অন্তরই মেট্রো পাওয়া যায়।
আরও পড়ুন : ৩ রাজ্যকে জুড়ে ৬৫২৮ কোটি টাকার প্রোজেক্ট, রেলের নয়া প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের
প্রসঙ্গত, ব্লু লাইন কলকাতা মেট্রোর সবথেকে পুরনো রুট হলেও এটিই ব্যস্ততম রুট। উপরন্তু সামনেই পুজো। এই সময় অনেকেই ছুটির দিন দেখে কেনাকাটা করতে বেরোন। তাই রবিবার এতক্ষণ ধরে পরিষেবা ব্যাহত থাকলে সমস্যা হতে পারে বলেই মনে করা হচ্ছে।













