বাংলাহান্ট ডেস্ক : গতি আরও বাড়তে চলেছে ভারতীয় রেলের (Indian Railways)। পূর্ব ভারতের রেল যোগাযোগে গতি আনতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। খড়গপুর থেকে ঝাড়সুগুড়া পর্যন্ত চতুর্থ রেললাইন নির্মাণ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
রেলের (Indian Railways) নতুন প্রকল্পে ছাড় মন্ত্রিসভার
জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রায় ৬৫২৮ কোটি টাকা ব্যয়ের এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ৩৬৭ কিমি দীর্ঘ হতে চলেছে এই নতুন রেললাইন। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড এই তিন রাজ্যের মোট ৮ টি জেলার উপর দিয়ে যাবে রেললাইন।

কী বললেন রেলমন্ত্রী: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, খড়গপুর-ঝাড়সুগুড়া চতুর্থ রেললাইন প্রকল্প পূর্ব ভারতের অর্থনীতি ও শিল্প পরিকাঠামোয় নতুন দিগন্ত উন্মোচিত করবে। পণ্য পরিবহণের ক্ষেত্রে কয়লা, লোহা, ইস্পাতের মতো অপরিহার্য খনিজ ও শিল্পপণ্য দ্রুত সরবরাহ করে এই রেলপথ (Indian Railways) গোটা দেশের বিদ্যুৎ ও ভারী ইস্পাত ক্ষেত্রের মেরুদণ্ড হয়ে উঠবে।
আরও পড়ুন : এবার দেবীর আগমন গমন কিসে? কী প্রভাব পড়বে সামাজিক পরিস্থিতিতে?
কত টাকা সাশ্রয়: রেলমন্ত্রী আরও জানান, এই নতুন রেলপথ চালু হলে পরিবহণ ক্ষেত্রে প্রতি বছর প্রায় ৯৬৮ কোটি টাকার সাশ্রয় হবে। পাশাপাশি হলদিয়া, পারাদ্বীপের মতো বড় বন্দরগুলির সঙ্গে কার্গো পরিবহণ অনেক বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ট্রেন মিস হলে ওই টিকিটে আর ওঠা যায় অন্য ট্রেনে? বিপদ এড়াতে জানুন নিয়ম
এতদিন ট্রাফিক বেশি হওয়ায় যাত্রীবাহী ট্রেনগুলি নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলত। কিন্তু চতুর্থ লাইন তৈরি হলে ট্রেনের সময়ানুবর্তিতা বাড়বে। এতে যাত্রীরাও লাভবান হবেন।













