বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকটা দিন, তারপরে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পূজোর সময় বহু মানুষই নানান জায়গা ঘুরতে যাবার পরিকল্পনা করে থাকেন। আর এই ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকার ফলে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে দুটি নতুন ট্রেন চালানোর ঘোষনা করা হয়েছে।
পুজোর মরশুমে জোড়া স্পেশাল ট্রেন, দেখে নিন রুট (Indian Railways)
হাওড়া-লামডিং ও কলকাতা নিউ জলপাইগুড়ি রুটে চলবে এই বিশেষ ট্রেন (Indian Railways)। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট সময়সূচি মেনে এই বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনের ফলে উত্তরবঙ্গ উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে। পাশাপাশি মুর্শিদাবাদ ও মালদহয়ের যাত্রীদের অতিরিক্ত ট্রেনের এই পরিষেবার সুবিধা মিলবে।

আরও পড়ুন: হাওড়া-ব্যান্ডেল-বর্ধমান শাখায় রবিবার বাতিল বহু লোকাল, জেনে নিন কোনগুলি
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ০৩০০৫ হাওড়া-লামডিং পুজো স্পেশ্যাল প্রতি শুক্রবার হাওড়া থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। পরের দিন সকাল ৮টায় লামডিং পৌঁছবে। ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
পাশাপাশি ০৩০০৬ লামডিং-হাওড়া পুজো স্পেশ্যাল প্রতি শনিবার সকাল ১১টায় লামডিং থেকে ছাড়বে। পরের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এই ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহ টাউন স্টেশনে থামবে। ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং এসি কামরা থাকবে।
এছাড়াও ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশ্যাল প্রতি শনিবার ও রবিবার কলকাতা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ১৪টি ট্রিপ করবে এই ট্রেন। ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-কলকাতা পুজো স্পেশ্যাল প্রতি রবিবার ও সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। পরের দিন রাত ১২টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবে। পাশাপাশি ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে (Indian Railways)।













