বাড়িতে গ্যাস ডেলিভারির সময় বাড়তি টাকা চাইছে এজেন্ট? কোথায় অভিযোগ জানাবেন জানুন

Published on:

Published on:

Where to complaint if gas delivery agent demands extra money during LPG cylinder delivery
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে প্রায় সব বাড়িতেই এলপিজি সিলিন্ডারে (LPG Cylinder) রান্না হয়। তবে এই গ্যাস (Gas Cylinder) ডেলিভারির সময় অনেকক্ষেত্রে দেখা যায়, ডেলিভারি বয় অথবা এজেন্টের লোকেরা বাড়তি টাকা দাবি করছে। সেই টাকা দিতে অস্বীকার করলে বহু সময় গ্রাহকের সঙ্গে ঝামেলাও শুরু হয়ে যায়। আদৌ এভাবে টাকা নেওয়া যায়? নিয়ম কী বলছে? নিয়মবিরুদ্ধভাবে টাকা চাওয়া হলে কোথায় অভিযোগ জানাতে হয় জেনে নিন।

গ্যাস ডেলিভারির সময় অতিরিক্ত চার্জ নেওয়া যায়? | (LPG Cylinder)

বাড়িতে এলপিজি সিলিন্ডার ডেলিভারির সময় অনেকক্ষেত্রে ডেলিভারি বয় বা এজেন্টের লোকেরা অতিরিক্ত চার্জ দাবি করেন। সাধারণত সেই টাকার পরিমাণ ১০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে হয়। তবে নিয়ম বলছে, ডেলিভারি এজেন্টরা এভাবে টাকা দাবি করতে পারেন না।

আরও পড়ুনঃ শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত! নতুন নির্দেশিকা জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

নিয়ম অনুযায়ী, একটি গ্যাস এজেন্সির ওয়্যার হাউস থেকে ৫ কিলোমিটারের অন্তর্গত ডেলিভারির জন্য কোনও রকম পরিবহণ খরচ লাগে না। কিছু কিছু ক্ষেত্রে ৫ কিমি থেকে ১৫ কিমির মধ্যে ডেলিভারির জন্য ২০ টাকা ডেলিভারি চার্জ আছে। তবে সেটা গ্যাসের বিলেই লেখা থাকে।

এর বাইরে কোনও ডেলিভারি বয় অতিরিক্ত টাকা চাইলে গ্রাহকরা সেই বিষয়ে অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে প্রথমে গ্যাস এজেন্সিতে অভিযোগ করতে পারেন। সেখানে কোনও সুরাহা না হলে সংশ্লিষ্ট তেল কোম্পানির হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে যেতে পারে।

ইন্ডেন হেল্পলাইন নম্বর- ৭৭১৮৯৫৫৫৫৫।

ভারত গ্যাস হেল্পলাইন নম্বর- ১৮০০২২৪৩৪৪।

এইচপি হেল্পলাইন নম্বর- ৯২২২২০১১২২।

এই নির্দিষ্ট হেল্পলাইন নম্বরগুলির পাশাপাশি যে কোনও গ্রাহক চাইলে ১৮০০২৩৩৩৫৫৫ নম্বরে ফোন করেও নিজের অভিযোগ জানাতে পারেন। এর পাশাপাশি কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ MoPNG ই-সেবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ট্যাগ করে সমাজমাধ্যমেও নিজের অভিযোগ জানানো যেতে হবে।

LPG Cylinder

সব মিলিয়ে, গ্যাস ডেলিভারির সময় ডেলিভারি বয় বা এজেন্টের লোকেদের এভাবে অতিরিক্ত চার্জ দাবি করা একেবারেই নিয়মবিরুদ্ধে। কিছু কিছু ক্ষেত্রে ডেলিভারি চার্জ থাকলেও সেটা গ্যাসের বিলেই লেখা থাকে। এর বাইরে কেউ কিছু দাবি করলে গ্রাহকরা সরাসরি তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন।