বাংলা হান্ট ডেস্ক: উৎসবের সময় মানুষ নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তার ওপর ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। কিন্তু এই উৎসবের মরশুমে উত্তরবঙ্গে যে পরিমাণে পর্যটক এ ভিড় থাকে সেখানে দাঁড়িয়ে শহরের কোলাহল ভুলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা কঠিন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তবে আজকের প্রতিবেদনে রইল এমন একটি জায়গার কথা যেটি দার্জিলিং এর খুব কাছে অবস্থিত। জায়গাটির নাম হল রাঙারুনে (Travel)।
ভিড় এড়িয়ে ঘুরে আসুন দার্জিলিংয়ের রাঙারুন (Travel)
দার্জিলিং এর জনপ্রিয় স্থানগুলির মধ্যে এই জায়গাটি অনেকটাই নিরিবিলি। তার ওপর আজকালকার দিনে মানুষ অফ বিটে ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। আর আপনিও যদি ঠিক সেই রকম জায়গা পছন্দ করে থাকেন তাহলে রাঙারুন হল একেবারেই উপযুক্ত জায়গা আপনার জন্য (Travel)।

আরও পড়ুন: উৎসবের মরশুমে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা
এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন পাহাড়ের ঢালে সবুজ চা বাগান। পাশাপাশি দেখতে পাবেন মেঘে ঢাকা উপত্যকা। পাশাপাশি আরও শুনতে পাবেন ভোরের সকালে পাখির কলতান। তাছাড়া ভোরবেলা দেখতে পাবেন বরফের ঢাকা দূরের পাহাড়।
সব মিলিয়ে এখানে সময় কাটানোর অভিজ্ঞতা আপনি আলাদা ধরনের পাবেন। একই সঙ্গে যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান এবং শহরের ব্যস্ততা ভুলে কিছুটা আনি শান্তিতে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি বিশেষ করে আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া স্থানীয়দের কথায় এই অঞ্চলটিতে মূলত নেপালিরাই বসবাস করে থাকেন।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরা বিমানবন্দরে নামতে হবে। তারপর সেখান থেকে শিলিগুড়ি বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছিয়ে যাবেন রাঙারুন। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। কিন্তু সঙ্গে যদি আরো কয়েকজন থাকে তাহলে আগের থেকে বুকিং করে আসা ভালো হবে (Travel)।













