বাংলা হান্ট ডেস্ক: মাছে ভাতে বাঙালি বরাবরই মাছ খেতে ভালোবেসে থাকেন। তার ওপর পমফ্রেট মাছ যদি হয়ে থাকে তাহলে কোন কথাই নেই। এই মাসের ঝাল ঝোল করে খাওয়া হয় প্রায়শই বাড়িতে। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি বানাতে একদিকে যেমন অল্প উপকরণ লাগবে। এমনি সামান্য সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু পদটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানান পমফ্রেটের এই রেসিপিটি (Recipe)
বর্ষাকালের ভুরিভোজ মানে পমফ্রেটের নানান পদ। সে বাড়িতে পাতুরি হোক কিংবা ভাপা। এই মাছের পদ হলে সেদিন এক হাতা ভাত বেশি খাওয়া হয়। এবার আসন্ন উৎসবের মরশুমে বাড়িতে আপনি পমফ্রেট মাছ দিয়ে তৈরি করতে পারেন ভিন্ন ধরনের রেসিপি। যা খেতে দুর্দান্ত হয়। রইল সেই রেসিপি (Recipe)।

আরও পড়ুন: এ বছর কীসে আসছেন মা দুর্গা? কীসে ফিরবেন দেবী, জানুন আগমন ও গমনের বাহন
উপকরণ: পমফ্রেট, ১ কাপ নারকেল বাটা, ১ টেবিল চামচ তিল, ৩-৪টে কাঁচালঙ্কা, ৪-৫টা কারিপাতা, ১টা শুকনো লঙ্কা, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদমতো নুন, ১/২ কাপ নারকেলের জল।
প্রণালী: পমফ্রেট দু’টো ভালো করে ধুয়ে নিন। নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছ দু’টো ম্যারিনেট করে রাখুন। কয়েক টুকরো নারকেলের সঙ্গে তিল ও কাঁচালঙ্কা মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। নারকেল কোরার সঙ্গেও পেস্ট করতে পারেন।এ বার কড়াইতে সর্ষের তেল গরম করুন। এতে মাছ দু’টো ভালো ভেজে নিন। উভয় পিঠই ভাজবেন। এ বার ওই কড়াইতেই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা এবং কারিপাতা ফোড়ন দিন। তার মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দিন। এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন মিশিয়ে মশলাটা কষতে থাকুন। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন।কষানো হয়ে গেলে নারকেলের জল দিয়ে ঢেকে রাখুন। এরপর গ্রেভি মাখা মাখা হয়ে গেলেই আঁচ বন্ধ করে দিন। উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তৈরি নারকেল দিয়ে পমফ্রেটের ঝাল (Recipe)।













