৭ বছরেই সরকারি কর্মচারীদের বেতন হবে দ্বিগুণ! DA নিয়ে কর্মীদের দাবি মানলে কী হতে পারে নতুন হিসেবে?

Published on:

Published on:

What will happen if the demands of the workers are accepted in the 8th Pay Commission?
Follow

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। কর্মী সংগঠনগুলির একাধিক প্রস্তাবের মধ্যে এমন একটি সুপারিশ রয়েছে, যা বাস্তবায়িত হলে বেতন বৃদ্ধি পাবে এক ধাক্কায়। কয়েক বছরেই। এই প্রস্তাব কার্যকর হলে লেভেল ৬-এর একজন কর্মীর বেতন কয়েক বছরের মধ্যে বর্তমান অঙ্কের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কী সেই সুপারিশ?

মহার্ঘ ভাতা বা DA-কে মূল বেতনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে কর্মী সংগঠনগুলির তরফে। কর্মী সংগঠনগুলির বক্তব্য, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের আয় বাড়াতে হলে শুধু নির্দিষ্ট সময় অন্তর বেতন কমিশনের দিকে তাকিয়ে থাকলে চলবে না। বরং ডিএ একটি নির্দিষ্ট সীমা পার করলেই তার একটি অংশ বেসিক পের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা থাকা দরকার।

অষ্টম বেতন কমিশনের সামনে নিজেদের দাবি ও সুপারিশ তুলে ধরেছে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের একাধিক সংগঠন। তাঁদের অন্যতম দাবি হল, ডিএ ২৫ শতাংশের গণ্ডি পেরিয়ে গেলে সেই পরিমাণ মূল বেতনের সঙ্গে সংযুক্ত করা হোক। এই ব্যবস্থার ফলে যাঁদের বেতন তুলনামূলক কম, তাঁদের ক্ষেত্রে এর প্রভাব দ্রুত দেখা যেতে পারে।

AINPSEF, NC-JCM- সকলেই একই ধরনের প্রস্তাব পেশ করেছে। অষ্টম বেতন কমিশনের কাছে ইতিমধ্যেই নিজেদের দাবিপত্র জমা দিয়েছে এই কর্মী সংগঠনগুলি। প্রস্তাবটি কার্যকর হলে সম্ভাব্য পরিবর্তন বোঝাতে একটি হিসাব সামনে রাখা হয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে লেভেল ৬-এর কোনও কর্মীর বেসিক পে যদি ৩৫,৪০০ টাকা হয়, তাহলে ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগের পর অষ্টম বেতন কমিশনে সেই মূল বেতন বেড়ে প্রায় ৭৪,৩৪০ টাকা হতে পারে।

এরপর বেতন বৃদ্ধির হিসাব আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। AINPSEF-এর প্রস্তাব অনুযায়ী, প্রতি বছর ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং গড়ে ৪ শতাংশ করে ডিএ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে বেসিক পে-তে বড় পরিবর্তন আসতে পারে। সেই হিসাব অনুসারে, ২০৩৩ সালের ১ জানুয়ারির মধ্যে ওই কর্মীর মূল বেতন প্রায় ১,১৯,৩৭৪ টাকায় পৌঁছতে পারে।

What will happen if the demands of the workers are accepted in the 8th Pay Commission?

আরও পড়ুন : সব রেশন কার্ডে সমান সুবিধা নয়! কোন কার্ডে কত কেজি চাল-গম বিনামূল্যে?

একই সময়ে ডিএ-র হার যদি প্রায় ২৮ শতাংশ ধরা হয়, তাহলে মহার্ঘ ভাতা হবে আনুমানিক ৩৩,৪২৫ টাকা। অর্থাৎ বেসিক পে এবং ডিএ একসঙ্গে ধরলে মোট অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ১,৫২,৭৯৮ টাকা। বর্তমান ৩৫,৪০০ টাকার মূল বেতনের তুলনায় এই অঙ্ক প্রায় দ্বিগুণের কাছাকাছি। তবে এই হিসাব এখনই চূড়ান্ত বেতন কাঠামো হিসেবে নয়। এটি কর্মী সংগঠনগুলির প্রস্তাব এবং নির্দিষ্ট কিছু অনুমানের ভিত্তিতে করা একটি সম্ভাব্য হিসাব। অষ্টম বেতন কমিশন শেষ পর্যন্ত কী সুপারিশ করে এবং কেন্দ্রীয় সরকার সেই সুপারিশের কতটা গ্রহণ করে, তার উপরই নির্ভর করবে বাস্তবে কর্মীদের বেতন কতটা বাড়বে।