বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় এখনও বৃষ্টির পরিস্থিতি কাটেনি। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আজ রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা গিয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে কমবেশি বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে এই জেলাগুলির কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
রবিবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটানা বৃষ্টি না হলেও দফায় দফায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই বাইরে বেরোলে সঙ্গে ছাতা বা রেনকোট রাখা ভালো।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৩ সেপ্টেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
অর্থাৎ বলা যায়, আজ রবিবার আকাশের মুখ ভারই থাকবে। তাই বাইরে বেরোনোর সময় বৃষ্টির কথা মাথায় রেখে সঙ্গে ছাতা রাখাই হবে বুদ্ধিমানের কাজ (South Bengal Weather)।













