বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। শরীর এবং মন ভালো রাখার জন্য আপনি ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। আর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে ঝিনুক, মুক্তো বা শাঁখের তৈরি জিনিস উপহার হিসাবে দিন।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। মন ভালো রাখার জন্য আজ আপনি কিছু অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন অথবা সিনেমা দেখতে পারেন। অভিভাবক, পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সাদা রঙের সুগন্ধি ফুলের গাছ বাড়িতে লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।
মিথুন রাশি: একজন বন্ধুর আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অর্থ সঞ্চয় করতে আপনার অসুবিধা হতে পারে। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। গাড়ি চালানোর সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্য অথবা বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি রেস্তোরাঁয় খেতে যেতে পারেন। যার ফলে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে হনুমানজির উদ্দেশ্যে তেল-সিঁদুর অর্পণ করুন।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্ম ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ আপনার যোগ্যতার মাধ্যমে অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ এবং মুমূর্ষু রোগীদের সেবা করুন।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়ির কিছু পরিবর্তন করতে গিয়ে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনি আজ কোনও বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনার কোনও পরিকল্পনা ব্যাহত হতে পারে এবং আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ঝাড়ুদারদের আর্থিকভাবে কিংবা অন্যান্যভাবে সাহায্য করুন। এটি আপনার উপকারে আসবে।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আশা অর্থ আজ কাজে লাগতে পারে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনার কোন বদভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি ফলের গাছ লাগান।

তুলা রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদের উপেক্ষা করুন। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং আপনি তাঁদের উপহার দিতেও পারেন। কোনও নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ একজন নিকটজনের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি গোল ব্রোঞ্জের টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন। এটি আপনার উপকারে আসবে।
বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ কিছু কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। প্রেমের জীবনে আজ আপনি একটু চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে আপনি ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মা দুর্গার (সিংহবাহিনী) ছবি বা মূর্তির পুজো করুন।
ধনু রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদের উপেক্ষা করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। গৃহপরিচারিকা আজ কাজে না আসায় অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পাবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অচ্যুতম, কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হংস, জনার্দন এবং নারায়ণ; ভগবান বিষ্ণুর এই ৭ টি নাম জপ করুন।
আরও পড়ুন: ‘মুম্বাইয়ের রাজা’ এবার কলকাতায়! নিউটাউনে দেখা মিলবে সবচেয়ে বড় গণেশের, আয়োজনে Banglahunt
মকর রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ-এই মন্ত্রটি জপ করুন।
আরও পড়ুন: ঐতিহাসিক রেকর্ড! সর্বকালের সর্বোচ্চে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, চমকে দেবে পরিসংখ্যান
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়াদাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই ব্যায়াম করুন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িতে থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। গৃহপ্রবেশের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনি অবসরের সময়ে একটি কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে, কোনও গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হতে পারে। প্রেমের জীবনে আজ আপনি একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে আজ আপনার অবশ্যই কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোয় ১৫ থেকে ২০ মিনিট বসুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। আজ আপনার জীবনসঙ্গী আপনার জন্য কোনও সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার গৃহদেবতার উদ্দেশ্যে প্রতিদিন হলুদ রঙের ফুল অর্পণ করুন।













