উৎসবের মরশুমে ব্যাঙ্কে ছুটি, আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ! কাজ থাকলে আগে সেরে নিন

Published on:

Published on:

Bank Holiday for 4 days here is the complete list
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। কারণ সেপ্টেম্বর মাসের আগাামী সপ্তাহে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শুধুমাত্র কলকাতা নয় দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে।

৪ দিন ব্যাঙ্ক বন্ধ! রইল ছুটির সম্পূর্ণ তালিকা (Bank Holiday)

১৪ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও দেশজুড়ে সব শহরে, সব রাজ্যেই ব্যাঙ্ক চারদিন বন্ধ থাকবে না। আরবিআইয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থী, গণেশ পুজো, ভারসিদ্ধি বিনায়ক ব্রত, বিনায়ক চতুর্থী, হরতালিকার কারণে বেঙ্গালুরু, বেলাপুর, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি এবং বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

Bank Holiday for 4 days here is the complete list

আরও পড়ুন: কলকাতার কাছেই নদীর ধারে সুন্দর জায়গা! একদিনের ছোট্ট ট্রিপে ঘুরে আসুন

আগামী ১৫ সেপ্টেম্বর সংবৎসরী /নুয়াখাই/গণেশ চতুর্থী উপলক্ষ্যে আহমেদাবাদ, ভুবনেশ্বর এবং পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী ১৮ সেপ্টেম্বর শিলংয়ে বন্ধ থাকবে সব ব্যাঙ্ক। এরপরই ২০ সেপ্টেম্বর, রবিবার সাপ্তাহিক ছুটির দিন। ওইদিন দেশজুড়ে সব ব্যাঙ্কেই ছুটি। ২১ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেব, শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী উপলক্ষে গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২২ সেপ্টেম্বর কর্মপুজো উপলক্ষ্যে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ সেপ্টেম্বর মহারাজা হরি সিংজির জন্মদিন উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ সেপ্টেম্বর ইন্দ্রযাত্রা উৎসব উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে সমস্ত রকম ফান্ড ট্রান্সফার (NEFT, RTGS, IMPS) স্বাভাবিক থাকবে। পাশাপাশি এটিএম পরিষেবা: টাকা তোলা বা জমা দেওয়ার জন্য রাজ্যের সমস্ত এটিএম ও ক্যাশ ডিপোজিট মেশিন সচল থাকবে। অনলাইনের মাধ্যমে টাকা আদান-প্রদানও আপনি করতে পারবেন (Bank Holiday)।