কলকাতার কাছেই নদীর ধারে সুন্দর জায়গা! একদিনের ছোট্ট ট্রিপে ঘুরে আসুন

Published on:

Published on:

Travel leave the city's hustle and bustle behind and spend a day
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুদিনের ছুটি পেলে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে এই সপ্তাহ শেষে আপনি যদি বাড়িতে না থেকে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে যেতে পারেন ডায়মন্ড হারবার এর কাছে এই নতুন ঠিকানা হয়ে উঠেছে মানুষের কাছে পিকনিক স্পট এর নতুন জায়গা। কুলপির রামকিশোর গ্রামের পঞ্চায়েতের অধীনে হাঁড়া এলাকায় গড়ে উঠেছে এই পিকনিক স্পট। এখানে আসলে পরে আপনি হুগলি নদীর তীরে অবস্থিত জায়গায় প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

শহরের কোলাহল ভুলে নদীর ধারে কাটান একদিন (Travel)

এখানে নদীর পাড় বরাবর সুবৃস্তীর্ণ তটভূমি ধরে হেঁটে হেঁটে আপনার ঘুরে দেখতে পারবেন। এছাড়া এখানে আসতে হলে কলকাতা থেকে মাত্র ৭৫ কিমি দূরে প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করবে। পাশাপাশি থাকার জন্যও রয়েছে জায়গা (Travel)।

Travel leave the city's hustle and bustle behind and spend a day

আরও পড়ুন: উৎসবের মরশুমে বাড়তি ট্রেন, পুজোর ভিড় সামলাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পূর্ব রেলের

তাছাড়া হুগলি নদীর পাশের এই জায়গাটি পর্যটক কেন্দ্র গড়ে তুলেছে কুলপি রাম কিশোর গ্রাম পঞ্চায়েত। জমি চিহ্নিত করা এইখানে পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে নদীর চরে তিন বিঘা জমিতে পর্যটক কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি এখানে সবুজ ঘাসের ঢাকা সুবিশাল নদীর চর রয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ থেকে ওই জমির চারিদিকে ঝাউগাছ বসানো হয়েছে। সেগুলি এখন অনেকটি বড় হয়ে গিয়েছে। তাছাড়া মনোরম পরিবেশ হওয়ায় বিকেল হলে প্রচুর মানুষের সমাগম ঘটে এই স্থানে।

এবার আপনি যদি সপ্তাহ শেষে প্রিয় জনকে নিয়ে ঘুরতে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে এখানে আসতে পারেন। এখানে গাড়ি রাখার রয়েছে সুব্যবস্থা। কলকাতা থেকে সামান্য দূরে এই জায়গায় যেদিন আসবেন আপনি সহজেই সেদিন ফিরে যেতে পারবেন। পাশাপাশি পারবেন এখানকার ছোট্ট গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে (Travel)।