বাংলাহান্ট ডেস্ক: খাতায়-কলমে বর্ষা চলে গেলেও বৃষ্টি থামার নাম নেই। এদিনও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণও হচ্ছে। আগামী সপ্তাহেও কী একইরকম থাকবে আবহাওয়া? নাকি কাটবে দুর্যোগ? জেনে নিন আগাম খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, নতুন সপ্তাহে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টি হবে না। নয়া সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। বৃষ্টি কমায় ভ্যাপসা গরম বাড়তে পারে ফের।
দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিনে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র। ক্রমশ বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। তার আগে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই কলকাতাতেও। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি অংশে। আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা কমবে। আপাতত শুক্রবার অবধি বৃষ্টির কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন: ২০% DA বেড়েছে, সরকারি কর্মীদের বেতনও বাড়বে অনেকটা, আসছে জোড়া সুখবর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গে অবশ্য বিপরীত অবস্থা দেখা যেতে পারে। বৃষ্টি চলবে টানা। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ ওপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে।













