২০% DA বেড়েছে, সরকারি কর্মীদের বেতনও বাড়বে অনেকটা, আসছে জোড়া সুখবর

Published on:

Published on:

West Bengal Government Employees
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাজেট থেকে সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ একধাক্কায় ২০% বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। এতদিন ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। এবার সেই সঙ্গে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের এই ডিএ বৃদ্ধির ফলে বাড়বে বেতনও।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পুজোর মাসে | Government Employees

বাজেটের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।

সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পর পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। ২০২৭ সালের প্রথম দিকেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হতে পারে। ডিএ বৃদ্ধি ও নয়া পে কমিশন, সবমিলিয়ে সরকারি কর্মীদের রীতিমতো লটারি।

২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতনও বাড়বে বেশ কিছুটা। ধরে নেওয়া যাক, যদি কারও মাসিক বেতন যদি ২০ হাজার টাকা হয়, আগে ১৮ শতাংশ ডিএ যোগ করলে হাতে অতিরিক্ত ৩৬০০ টাকা পেতেন। অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ যোগ করলে অতিরিক্ত ৭৬০০ টাকা পেতে চলেছেন।

Government Employees

আরও পড়ুন: অষ্টম পে কমিশনে মাসে ৫০ হাজার টাকা বেশি পাবেন সরকারি কর্মীরা! কীভাবে? রইল হিসাব

একই ভাবে কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হলে, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত তিনি এতদিন ৯ হাজার টাকা অতিরিক্ত পেতেন। এবার ২০% ডিএ বৃদ্ধির পর ৩৮ শতাংশে পৌঁছে যাওয়ায় ১৯ হাজার টাকা বেতন বাড়বে তাদের। আবার আগামী বছরের শুরু থেকেই সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা। তা হলে নূন্যতম বেতন বাড়বে অনেকটাই।