বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ পূর্ব রেল শাখায় আবারও সমস্যার মুখে পড়তে চলেছেন যাত্রীরা। রেললাইনে (Indian Railways) পরিকাঠামোর উন্নয়নমূলক কাজের জন্য চলতি সেপ্টেম্বর ও আসন্ন অক্টোবর মাসের বেশ কিছুদিন বাতিল থাকবে একাধিক লোকাল মেমু এবং কিছু দূরপাল্লার ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে বলেও জানা যাচ্ছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ।
একাধিক ট্রেন (Indian Railways) বাতিল দক্ষিণ পূর্ব শাখায়
বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন ও উত্তর-পশ্চিম রেলওয়েতে আধুনিকীকরণ ও সংস্কারের কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদ্রা ডিভিশনে আগামী ১৪, ১৭ ও ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু। ১৫ ও ২০ সেপ্টেম্বর চলবে না ৬৮০৭৭/৭৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু। ১৪, ১৭, ১৯ ও ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু।

কোন কোন ট্রেন বাতিল: উত্তর-পশ্চিম রেলওয়েতে কাজের জন্য আগামী ১৪, ২১ ও ২৮ সেপ্টেম্বর বাতিল থাকবে ০৮৬১১ সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস। ফিরতি ০৮৬১২ আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস ১৭, ২৪ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঠিক যেন ‘চলন্ত দুর্গ’, বিস্ফোরণেও হবে না কিছুই! ভারতে এসেছে জিনপিংয়ের ‘রেড ব্যানার’ গাড়ি
যাত্রাপথ সংক্ষিপ্ত ট্রেনের: বেশ কিছু ট্রেনের (Indian Railways) যাত্রাপথ সংক্ষিপ্ত করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আদ্রা ডিভিশনে। আগামী ১৪ ও ১৭ সেপ্টেম্বর (১৮০৩৫/১৮০৩৬) খড়গপুর-হাটিয়া-খড়গপুর এক্সপ্রেস শুধুমাত্র খড়গপুর ও আদ্রার মধ্যেই চলবে। ট্রেনটির যাত্রা শেষ হবে আদ্রায়। সেখান থেকেই খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। আগামী ২০ সেপ্টেম্বর ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু আদ্রা পর্যন্ত চলবে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু পুরুলিয়ার বদলে আদ্রা পর্যন্ত চলবে এবং সেখান থেকেই আবার আসানসোলের দিকে ফিরবে।
আরও পড়ুন : কাটারও আছে টেকনিক, এভাবে ইলিশ কাটলেই মিলবে আসল স্বাদ-গন্ধ
একসঙ্গে এতগুলি মেমু এবং দূরপাল্লার ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়ায় বড় ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। বিশেষত মহকুমা ও জেলা স্তরে সংযোগকারী ট্রেনগুলি বন্ধ থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।













