শেষ বেতনের ৬৭ শতাংশ পেনশন, অষ্টম বেতন কমিশনে মূল কী কী দাবি উঠল?

Published on:

Published on:

Maharashtra Government to recover Ladki Bahin Yojana money from Government employees
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে পরামর্শের পর্যায়ে রয়েছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th Pay Commission)। এই পরামর্শের প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে সফর করছে কমিশন। বৈঠক চলছে বিভিন্ন কর্মী সংগঠন, পেনশনভোগী সংগঠন, ফেডারেশন, ইউনিয়নের সঙ্গে। সেখানেই সব পক্ষের মতামত শোনা হচ্ছে। এই কমিশনের চেয়ারপার্সন পদে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই।

অষ্টম বেতন কমীশনে (8th Pay Commission) দাবি

কমিশন গঠন করা হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। নিয়ম অনুযায়ী, গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জানানোর কথা। সেই হিসেব অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি বা এপ্রিল নাগাদ আসতে পারে প্রথম ঘোষণা। প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী সহ ৬৫ লক্ষ পেনশনভোগীরা এই সিদ্ধান্তে প্রভাবিত হবেন। ইতিমধ্যে বেশ কিছু দাবি জানিয়ে কমিশনের কাছে বিস্তারিত প্রস্তাব জমা দিয়েছে একাধিক কর্মী ও পেনশনভোগী সংগঠন।

Central government, 8th pay commission details

কী কী দাবি: একাধিক দাবিদাওয়ার মধ্যে মূলত দুটি প্রস্তাব উঠে এসেছে। নূন্যতম পেনশন শেষ প্রাপ্ত বেতনের অন্তত ৬৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হোক। এছাড়াও চাকরির শেষ ১০ মাসের গড় বেতনের ভিত্তিতে নূন্যতম পেনশন (8th Pay Commission) নির্ধারণ করে দেওয়া হোক। জানা যাচ্ছে, একটি প্রগতিশীল বয়স ভিত্তিক পেনশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের অনুমোদন মেলেনি।

আরও পড়ুন : সরকারি ছুটি ১৭ তারিখ, পঞ্জিকা বলছে ১৮ সেপ্টেম্বর, এবার কবে পড়ছে বিশ্বকর্মা পুজো?

কী প্রস্তাব দেওয়া হয়েছে: প্রস্তাব অনুযায়ী, ৬৫ বছর বয়সে শেষ বেতনের ৭০ অংশ, ৭০ বছর বয়সে ৭৫ অংশ পেনশনের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিয়ে-বিচ্ছেদের ক্ষেত্রে সর্বত্র এক আইন, লোকসভা নির্বাচনের আগেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর তোড়জোড় কেন্দ্রের

প্রসঙ্গত, অষ্টম বেতন কমিশন এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রের সবুজ সঙ্কেত জরুরি।