পাকিস্তানি ব্যক্তিত্বের হাত থেকে ট্রফি নয়! এশিয়া কাপ জিতেও ট্রফি ছাড়াই দেশে ফিরছে ভারতীয় মহিলা দল

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপ (2026 Women’s Asia Cup) চ্যাম্পিয়ন হয়েও ট্রফি পেলো না ভারত বা বলা ভালো ট্রফি নিতে অস্বীকার করলো ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। কারণ ট্রফি দিতে এসেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সভাপতি এবং পাকিস্তান (Pakistan) ক্রিকেটের প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)। কোনও পাকিস্তানি ক্রিকেট ব্যক্তিত্বের হাত থেকে ট্রফি নিতে নারাজ ছিল ভারতীয় মহিলা দল। ভারতের সম্মানের প্রশ্নে তারা আপস করেনি। মঞ্চে ভারতীয় দলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও নকভি স্টেজ থেকে নামেননি।

এমন পরিস্থিতিতে ভারতীয় দল মাঠেই অপেক্ষা করতে থাকে। অনেকে আশা করেছিলেন অপমানিত বোধ করে হয়তো নকভি মঞ্চ থেকে সরে দাঁড়াবেন কিন্তু নকভি তবুও স্টেজ থেকে যাননি। ফলে শেষপর্যন্ত ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে ভারত। ভারতীয় মহিলা দল ও টিম ম্যানেজমেন্টের এই কঠিন সিদ্ধান্ত কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর মন জয় করে নিয়েছে।

মহসিন নকভি অবশ্য প্রথমবারের জন্য এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এমনটা নয়। ২০২৫ সালে পুরুষদের এশিয়া কাপে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল তার হাত থেকে ট্রফি নেয়নি। আর এবার তার ঠিক এক বছর পরেই মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা দলও একই কাজ করল। দেশের সম্মানকে বড় করে দেখিয়ে দুই দলই নকভির কাছে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেছে, যা নিয়ে ক্রিকেট মহলে এখন চলছে চরম বিতর্ক।

আরও পড়ুন: নেটে সূর্যবংশীর কড়া পরীক্ষা নিলেন বুমরা! ছক্কা মারলেন বৈভবও, স্থির চোখে দেখে নতুন পরিকল্পনা গম্ভীরের

এদিন ভারতীয় মহিলা দল তার মঞ্চ ত্যাগের প্রত্যাশায় প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেছিল। কিন্তু মহসিন নকভি নিজের জেদ বজায় রেখেছিলেন এবং শেষপর্যন্ত তিনি মঞ্চ ছেড়ে নামেননি। তাই ফাইনালে এবং গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সে স্মারক হিসেবে পেতে চলা ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে হরমনপ্রীতরা। এই সিদ্ধান্তে গোটা দেশ তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সাহসিকতাকে কুর্নিশ জানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে

এদিন ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী ভার্মা ভারতকে অসাধারণ স্টার্ট দেন। স্মৃতি ৩৯ বলে ৫৯ আর শেফালী ৩৯ বলে ৬৮ রানের দুটি অসাধারণ ইনিংস খেলে আউট হন। তারা ড্রেসিংরুমে ফেরার পর ভারতের ইনিংস কিছুটা নড়বড়ে অবস্থায় শেষ হয় ১৮৩ রানে। এরপর ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তু (৩৬) ছাড়া আর কেউই উল্লেখযোগ্য লড়াই পেশ করতে পারেননি। চর্নী (৪/২০) ও দীপ্তির (৩/১৯) স্পিনের ফাঁদে পুরোপুরি অসহায় হয়ে পড়ে তাদের ব্যাটিং। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১১ রান তুলে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।