Zomato-তে খাবার অর্ডার করেন? ‘এই’ কাজটি করলেই কাটবে অতিরিক্ত চার্জ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রান্নার ঝক্কি কমাতে অনেকেই অনলাইনে জোম্যাটো (Zomato) থেকে খাবার অর্ডার করে থাকেন। কিন্তু পেমেন্টের জন্য ক্যাশ অন ডেলিভারি বেছে নিলেই কেলো! রিপোর্ট বলছে, কিছু গ্রাহকের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অর্ডারের সঙ্গে আলাদা করে ‘পে অন ডেলিভারি’ ফি যোগ করা হচ্ছে। কিন্তু কেন এই অতিরিক্ত ফি?

অতিরিক্ত চার্জ যোগ করছে জোম্যাটো (Zomato)

জানা যাচ্ছে, নতুন ব্যবস্থায় জোম্যাটোতে খাবার অর্ডারের সময় ক্যাশ অন ডেলিভারি অপশনটি বেছে নিলে খাবারের দামের সঙ্গে অতিরিক্ত ফি দেখতে পাচ্ছেন অনেক গ্রাহক। এই ফি ৫ টাকা থেকে শুরু করে যেতে পারে ২০ টাকা পর্যন্ত। তবে প্রত্যেক গ্রাহককে একই পরিমাণ টাকা কিন্তু দিতে হচ্ছে না। কোন গ্রাহককে কত টাকা দিতে হবে, কী ধরণের অর্ডারের ক্ষেত্রে এই চার্জ সে বিষয়ে জোম্যাটোর তরফে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি জোম্যাটো।

Zomato is reportedly applying extra charge

কীভাবে এড়াবেন চার্জ: এই চার্জ এড়ানোর অন্যতম সহজ উপায় হল, COD এর বদলে অনলাইন পেমেন্টের অপশন বেছে নেওয়া। অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করলে অতিরিক্ত চার্জ দিতে হবে না বলেই জানা যাচ্ছে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি চার্জ, প্যাকেজিং চার্জ ও প্রযোজ্য কর আলাদা ভাবে যোগ হতে পারে।

আরও পড়ুন : পুজোর আগেই শেষ গল্প, ১ বছর পেরিয়ে থামছে জি বাংলার এই ‘বিতর্কিত’ সিরিয়াল

কাদের দিতে হবে ফি: কম দামের খাবার অর্ডার করলে অতিরিক্ত চার্জ নিয়ে বেশি সমস্যায় পড়তে হতে পারে। ১০০-১৫০ টাকার খাবারের দাম (Zomato) হলে তার মধ্যে অতিরিক্ত চার্জ যোগ হলে মোট বিলের উপরে পড়তে পারে প্রভাব। অর্থাৎ মোট বিলের অঙ্কটা বেড়ে যেতে পারে। তবে প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রেই যে এই অতিরিক্ত চার্জ বাধ্যতামূলক করা হয়েছে এমনটা কিন্তু নয়। কয়েকজন ব্যবহারকারীর ক্ষেত্রেই এই চার্জ দেখাচ্ছে।

আরও পড়ুন : টিকিটের খরচ মোটে ১১০ টাকা, হাওড়া থেকে পুরী যাওয়ার এই সস্তা উপায়টা জানেন?

অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলির মধ্যে জোম্যাটোর পাশাপাশি সুইগিও অন্যতম। তবে রিপোর্ট অনুযায়ী, সুইগি কিন্তু বর্তমানে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পে অন ডেলিভারি চার্জ নিচ্ছে না।