শর্মিষ্ঠার অপেক্ষায় রায় পরিবার! দুঃসময়ে শুভ্রাংশুর পাশে দাঁড়াতে কাঁচরাপাড়ার বাড়িতে শতরূপ

Published on:

Published on:

Sarmistha Roy still missing Satarup Ghosh visits Subhranshu Roy house
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নেপাল বিপর্যয়ের পর থেকে নিখোঁজ প্রাক্তন বিধায়ক মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় (Sarmistha Roy)। বিগত প্রায় ১৯ দিন ধরে তাঁর কোনও খোঁজ নেই। প্রবল দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy) সহ বাড়ির সকলে। এই কঠিন সময়ে রায় পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের কাঁচরাপাড়ার বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পরিবারের সঙ্গে দেখা করার পর বড় বার্তাও দেন তিনি।

প্রায় ১৯ দিন ধরে নিখোঁজ শর্মিষ্ঠা | (Sarmistha Roy)

শনিবার রাতে শুভ্রাংশুদের বাড়ি গিয়েছিলেন শতরূপ। তাঁর সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য তথা স্থানীয় সিপিএম নেতা দেবাশিস রক্ষিত। পরিবারের সঙ্গে দেখা করার পর শতরূপ বলেন, “আমরা শুভ্রাংশুর পরিবারের সঙ্গে আছি। সরকারের পাশেও আছি। এখন একমাত্র সরকারেরই চেষ্টা করা উচিত। কীভাবে নিখোঁজদের খোঁজ পাওয়া যাবে সেই চেষ্টা করা উচিত।“

আরও পড়ুনঃ আধার কার্ডে স্বামীর নাম যোগ করতে কী কী নথি লাগে? অনলাইন ও অফলাইনে কীভাবে করে জানুন

সিপিএম নেতা জানান, শর্মিষ্ঠার পাশাপাশি মোট ৩২ জনের পরিবার তাঁদের প্রিয়জনের খবর পাওয়ার অপেক্ষা করছেন। তাঁদের হদিশ পেতে প্রশাসনের পাশাপাশি তাঁদের তরফ থেকেও সর্বতভাবে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সম্প্রতি চিনের বিদেশ মন্ত্রকের একটি সাংবাদিক বৈঠকের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভ্রাংশু। সেখানে দেখা যায়, একটি সংবাদমাধ্যমের তরফ থেকে নেপালে হড়পা বানের পর ৫০০ জন ভারতীয় পুণ্যার্থীর আটকে পড়া ও উদ্ধারের বিষয়ে চিনের বিদেশ মন্ত্রকের কাছে প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে চিনের তরফে জানানো হয়, তাঁরা বিষয়টি দেখছে। সেই বার্তাতেই স্ত্রী শর্মিষ্ঠাকে নিয়ে আশার আলো দেখেছেন শুভ্রাংশু।

মুকুল পুত্র ক্যাপশনে লেখেন, “আশাবাদী হৃদয়ে ও হাতজোড় করে আমরা ৫০০ জনেরও বেশি আটকে পড়া মানুষের উদ্ধারের খবরের এই ভিডিওটি শেয়ার করছি। ভারত সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই তথ্যগুলি যাচাই করে আমাদের প্রিয়জনের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানান। কারণ আমাদের আশা এখনও অনেকেই দুর্গম এলাকায় আটকে রয়েছেন।“

এরপর রবিবার রাতে সকল সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে শুভ্রাংশু লেখেন, “আমার বিনীত অনুরোধ, কোনও অতিরঞ্জিত খবর প্রচার করবেন না। আমি আবারও বলছি আমার এখনও বিশ্বাস এই ৩২ জন ভালো আছে। কিন্তু তার মানে এই নয় যে তাঁদের কারোর সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে। আশা করি আমার এই বিনীত অনুরোধ আপনারা যথাযথ সহানুভূতির সাথে বিবেচনা করবেন।“

Sarmistha Roy

গত ২১ অগাস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা। পরিবার সূত্রে খবর, গত ২৫ অগাস্ট রাতে তাঁর সঙ্গে শেষবারের মতো কথা হয় স্বামী শুভ্রাংশুর। ২৬ অগাস্ট হড়পা বানের পর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি।

এরপর দেখতে দেখতে প্রায় ১৯ দিন কেটে গেলেও শর্মিষ্ঠার কোনও খোঁজ নেই। তবে আশা ছাড়েননি শুভ্রাংশু। তাঁর এখনও বিশ্বাস, তাঁর স্ত্রী সহ ৩২ জনই ভালো আছেন।