বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের পর অনেক মহিলা আধার কার্ডে (Aadhaar Card) অভিভাবকের নাম বদল করতে চান। অনলাইন ও অফলাইনে খুব সহজেই ‘ডটার অফ’ থেকে ‘ওয়াইফ অফ’ করা যায়। এর জন্য কী কী নথি লাগে, কীভাবে করা যায় তা জেনে নিন।
আধার কার্ডে স্বামীর নাম যোগ করার পদ্ধতি | (Aadhaar Card)
যে কোনও ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে ব্যাঙ্কের নানা কাজে এটি দরকার হয়। সেই কারণে মহিলাদের বিয়ের পর এখানে ঠিকানা আপডেট করে নেওয়া উচিত। পাশাপাশি অভিভাবকের জায়গাতেও স্বামীর নাম যোগ নিতে পারেন।
আরও পড়ুনঃ মেইন রোডে টোটো চলাচল কিছুতেই নয়! রাস্তায় টোটোর দৌরাত্ম্য নিয়ে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর
আধার কার্ডে স্বামীর নাম যোগ করতে হলে বেশ কিছু নথি দরকার হয়। এর জন্য আবেদনকারীর পাসপোর্ট, বিয়ের প্রমাণপত্র (বাধ্যতামূলক), রেশন কার্ড (যেখানে স্বামীর নামের উল্লেখ রয়েছে), যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই বা সম্পর্ক প্রমাণ করে এমন কোনও নথি দরকার হয়।
অনলাইনে আধার কার্ডে স্বামীর নাম যোগ করতে হলে এই নথিগুলির মধ্যে যে কোনও একটি নথি আপলোড করতে হবে। অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে গিয়ে আবেদনপত্রের সঙ্গে উল্লিখিত নথিগুলির মধ্যে যে কোনও একটি জমা করতে হবে।
অনলাইনে এই তথ্য আপডেটের জন্য আবেদনকারীকে আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে নিজের আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এরপর আধার আপডেট অনলাইন অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে রিলেশনশিপ ডিটেলস অপশনে গিয়ে আবেদনকারীকে নিজের স্বামীর নাম লিখতে হবে এবং প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। সেই আবেদনপত্র জমা করলে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাওয়া যাবে। এরপর এই নম্বর দিয়ে স্ট্যাটাস দেখা যাবে।
আধার কার্ডে স্বামীর নাম যোগ করতে সাধারণত ৭ দিন থেকে ১০ দিন মতো সময় লাগে। এর মধ্যেই তথ্য আপডেট হয়ে যায়।













