‘আমি পদত্যাগ করতে তৈরি’! পরিবারের উপর আঘাত এলে ছেড়ে কথা না বলার হুঁশিয়ারি রেখা পাত্রের

Published on:

Published on:

BJP MLA Rekha Patra threatens to resign if family is attacked
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সোজা পদত্যাগের হুঁশিয়ারি দিলেন তিনি। পারিবারিক জমি বিবাদের ঘটনা সূত্রে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই মন্তব্য করেছেন বিজেপি (BJP) বিধায়ক।

পদত্যাগের হুঁশিয়ারি রেখা পাত্রর | (Rekha Patra)

কিছু আগে হিঙ্গলগঞ্জের বিধায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। তবে সেই সময়ই সামনে এসেছিল তাঁদের দীর্ঘদিনের পারিবারিক জমি বিবাদের কথা। সেই সূত্রে এবার ক্ষোভ উগড়ে দিলেন রেখা।

আরও পড়ুনঃ পুরভোটের আগে ঢেলে সাজানো হল বঙ্গ বিজেপির নানা ডিপার্টমেন্ট! কে কোন দায়িত্ব পেল দেখুন

বিজেপি বিধায়ক বলেন, “আমার মা একা থাকেন। ওনাকে মারার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের পুরো পরিবার অত্যাচারিত। বহু বছর ধরে এটা চলছে। আমার পরিবারের উপর যদি কোনও আঘাত নেমে আসে তাহলে পুলিশ প্রশাসনকে ছেড়ে কথা বলব না।“

এরপরেই সোজা পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে রেখা বলেন, “আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে কিংবা সাসপেন্ড করতে চাইলে আমি নিজেই ইস্তফা দিতে তৈরি।“ তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর শোরগোল ফেলেছে।

হিঙ্গলগঞ্জের বিধায়কের বাপের বাড়ি সন্দেশখালি ২ নম্বর ব্লকের বউ ঠাকুরন গ্রামে। সেখানকার ৯ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে শরিক কালীপদ নস্কর ও তাঁর ছেলে সুভাষ নস্করের সঙ্গে ঝামেলা চলছে।

Rekha Patra

অভিযোগ, ২০১৪ সালে রেখার বাবা ওই জমি রেকর্ড করতে গেলে শরিকদের সঙ্গে ঝামেলা শুরু হয়। সেই বিতর্কের জল কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছিল। শেষমেষ আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশের উপস্থিতিতে সুভাষ সেখানে চাষ করতে গেলে ঝামেলা বাঁধে। বিধায়ক রেখা নিজে সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ।

সম্প্রতি এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে আসার পর তুমুল শোরগোল পড়েছিল। এবার সেই সূত্রে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রেখা নিজে। পদত্যাগের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।